অগ্নিমিত্রাকে খানিক রক্ষাকবচ দিল হাইকোর্ট, পুলিশকে গুরুত্বপূর্ণ নির্দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

অগ্নিমিত্রাকে খানিক রক্ষাকবচ দিল হাইকোর্ট, পুলিশকে গুরুত্বপূর্ণ নির্দেশ

 


কলকাতা: রামনবমীকে কেন্দ্রকে রাজ্যে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কয়েক জায়গায়। তার মধ্যে একটি জায়গা ছিল ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর। সেই হিংসার ঘটনায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দায়ের হওয়ার এফআইআর খারিজের আবেদনে এখনই সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। তবে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এই ইস্যুতে কোনও নতুন এফআইআর করা যাবে না বলে নির্দেশ আদালতের। 

এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নতুন এফআইআর তো দূর, কোনও কড়া পদক্ষেপও করতে পারবে না পুলিশ। তবে কোনও রকম গোলমাল যাতে না হয় সেটা সব পক্ষকে খেয়াল রাখতে হবে। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, রাজ্যে যে এমন গোলমালের ইতিহাস রয়েছে সেটা কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু তেমন কিছু যাতে না ঘটে সেটা দেখা সবার কাজ। এই প্রেক্ষিতে আগামী চার সপ্তাহের মধ্যে পুলিশ গোটা বিষয়ের তদন্ত শেষ করবে বলে নির্দেশ দিয়েছে আদালত। যদি সেটা না হয় তখন হাইকোর্ট অন্যকিছু বিবেচনা করবে। চার সপ্তাহ পরে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবে পুলিশ। 

কয়েকদিন আগে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় বিক্ষোভের অভিযোগ এনেছিল পুলিশ। হিংসার ঘটনার প্রসঙ্গে আগের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, যিনি যে পক্ষেই থাকুন না কেন, সকলেই যে এই দেশের নাগরিক সেটা মনে রাখতে হবে। যদি নিরাপত্তা দিতে হয় সবাইকে দিতে হবে। পুলিশকে সব পক্ষের প্রতি একই মনোভাব নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন