বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো-অটোয় চেপে ঘুরছেন ড্রিম গার্ল! হেমা মালিনীর হলটা কী? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো-অটোয় চেপে ঘুরছেন ড্রিম গার্ল! হেমা মালিনীর হলটা কী?



মুম্বই: তারকাদের জীবন এক কথায় তারকা সুলভ৷ বিলাসবহুল জীবনে অভ্যস্ত তারকাদের কাছে সাধারণ মানুষের রোজকার লড়াই একেবারেই অজানা। সাধারণ মানুষের থেকে তাঁরা নাকি বহু দূরে! এমন ধারণা সকলের মধ্যেই কমবেশি রয়েছে। তবে সেই ধারণার সমূলে কুঠারাঘাত করলেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। বিলাসবহুল গাড়ি ছেড়ে একেবারে মেট্রো, অটোয় চেপে মুম্বই ঘুরলেন ড্রিম গার্ল। কিন্তু কেন? না, শখ পূরণের জন্য নয়৷ গাড়ির মোহ ছেড়ে মেট্রোয় উঠলেন বিশেষ কারণে৷ 

অভিনেত্রী হওয়ার পাশাপাশি হেমা মালিনী রাজনীতির সঙ্গেও যুক্ত৷ কাজের সূত্রে জুহু থেকে মুম্বইয়ের পার্শ্ববর্তী শহরতলি দাসিহারে যাওয়ার কথা তাঁর। কিন্তু সময়ে পৌঁছবেন কী ভাবে? মুম্বইয়ের রাস্তায় ব্যপক যানজট। তাই ট্র্যাফিক এড়িয়ে সময় মতো গন্তব্যে পৌঁছতেই মেট্রোয় চড়ে বসলেন ধর্মেন্দ্র-জায়া। নিজের টুইটার অ্যাকাউন্টে এই জয় রাইডের গুচ্ছ ছবিও পোস্ট করেন হেমা। অভিনেত্রী লিখেছেন, ‘‘গাড়িতে দাসিহার যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। একঘেয়েমি কাটাতে তাই মেট্রোয় উঠে পড়ি। মাত্র আধঘণ্টায় গন্তব্যে পৌঁছে গেলাম। যেমন সুখকর যাত্রা, তেমনই পরিষ্কার মেট্রো।’’


তবে শুধু মেট্রোয় চড়েই ক্ষান্ত হননি অভিনেত্রী। এর পর তিনি উঠে পড়েন অটোয়৷ ডি এন নগর থেকে জুহু পর্যন্ত তাঁর বাড়ির ঠিকানায় অটো সওয়ারি করলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘অসাধারণ একটা অভিজ্ঞতা। ডি এন নগর থেকে জুহুতে নিজের বাড়ি পৌঁছলাম অটোয় চেপে। বাড়ির নিরাপত্তারক্ষী আমাকে দেখে প্রায় বিশ্বাসই করতে পারছিল না যে, আমি অটোয় করে বাড়ি ফিরেছি। মেট্রোয় বহু মানুষের সঙ্গে আমার দেখা হল, দারুণ কাটালাম আজকের দিনটা।’’ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন