বিক্ষিপ্ত বৃষ্টি শুরু কয়েক জায়গায়, শহরজুড়ে বজ্রপাতের ইঙ্গিত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

বিক্ষিপ্ত বৃষ্টি শুরু কয়েক জায়গায়, শহরজুড়ে বজ্রপাতের ইঙ্গিত

 


কলকাতা: আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামবে বঙ্গে। এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। এই মুহূর্তে বিক্ষিপ্ত কিছু জায়গায় নেমেছে বৃষ্টি। আপাতত যা পরিস্থিতি তাতে সন্ধ্যের মধ্যেই গোটা শহরে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মেঘলা আকাশ বিরাজ করছে শহরের মাথার ওপর। শেষ যে বুলেটিন প্রকাশ করা হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাতে জানান হয়েছিল, আগামী ৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টিপাত হবে কলকাতায়। তার আগেই নামল বর্ষণ। আর শহরজুড়ে বজ্রপাতের ভয় আছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টি হবে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর আছে সেই তালিকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস মিলেছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের উপস্থিতির জেরেই বৃহস্পতিবার অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার এবং শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা যদিও কম। তবে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। 

দক্ষিণবঙ্গ ছাড়া বৃহস্পতিবার এবং আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায়। বৃষ্টির পাশাপাশি হালকা ঝড় এবং বজ্রপাতও দেখা যেতে পারে। তাই এখন থেকেই সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা খোলা জায়গায় বা রাস্তায় আছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন