রাজ্যের মতামত নেওয়া হোক, সমলিঙ্গ বিবাহ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে কেন্দ্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

রাজ্যের মতামত নেওয়া হোক, সমলিঙ্গ বিবাহ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে কেন্দ্র

 


নয়াদিল্লি: সমলিঙ্গ বিবাহে আইনি বৈধতা নিয়ে মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। কেন্দ্রীয় সরকার সমলিঙ্গে বিবাহের বিষয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে। মোদী সরকারের বক্তব্য, সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিলে দেশের প্রতিটি নাগরিকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিন অবশ্য মামলার শুনানি চলাকালীন কেন্দ্র একটি নতুন হলফনামা দাখিল করেছে, তাতে সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলকে এই মামলায় যুক্ত করার কথা বলা হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গিও জানান দরকার বলে মত। 

গত বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে দুই সমপ্রেমী যুগলের দায়ের করা দু’টি মামলা জমা পড়ে। কার্যত তাঁরাই দেশের প্রথম সমপ্রেমী যুবক, যাঁরা বিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই তাদের বিয়ে নিয়ে বিরাট বিতর্ক। তাই এখন এই বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই যুগল। সেই মামলারই শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। যদিও সমলিঙ্গ বিবাহকে আইনি বৈধতা দেওয়ার প্রসঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল যৌনাঙ্গের ভিত্তিতে চূড়ান্তভাবে নারী ও পুরুষকে চিহ্নিত করা যায় না। 

প্রসঙ্গত, কিছু বছর আগেই ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারায় সমকামিতাকে ‘অপরাধ’-এর তকমা থেকে মুক্তি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই রায়কে ঐতিহাসিক রায় বলেই বিবেচনা করা হয়। কিন্তু সমলিঙ্গ বিবাহ নিয়ে কোনও আইন পাশ এখনও হয়নি দেশে। সেই নিয়েই এখনও জটিলতা বজায় আছে। এবার রাজ্যগুলি এই নিয়ে কী ভাবছে তাই পরোখ করে দেখতে চায় মোদী সরকার। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন