বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, ফের ফিরবে দহন-জ্বালা? কী বলছে হাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

বুধবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, ফের ফিরবে দহন-জ্বালা? কী বলছে হাওয়া অফিস



কলকাতা: তীব্র দহন জ্বালা জুড়িয়ে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি এনেছে বৃষ্টি৷ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ কোথাও কোথাও বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷  সেই পর্ব মিটলে ফের ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে৷ কেমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ 

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়৷ বৃষ্টির সঙ্গে কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে৷ আগামী বুধবার পর্যন্ত আবহাওয়া মনোরমই থাকবে। বৃষ্টির কারণে তাপমাত্রাও বেশ খানিকটা কম থাকবে৷

সোমবার সকাল ১০টার বুলেটিন অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই উপকূলঘেঁষা দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোনও কোনও এলাকায় বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তার পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফের দ্রুত গতিতে চড়বে পারদ৷ নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে জেলায় জেলায়।

সোমবারের পর উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট থাকবে৷ আগামী বুধবার পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। তবে বৃহস্পতিবারের পর থেকে উত্তরেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে৷ 

চৈত্রের শেষ থেকেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পেড়িয়েছিল। এই হাঁসফাঁস করা গরম থেকে আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে বৃষ্টি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের অবস্থার পরিবর্তন হবে৷ 





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন