এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি নামছে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে বড় আপডেট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি নামছে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে বড় আপডেট

 


কলকাতা: লাগাতার গরমে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। তাপমাত্রার পারদ যে একবার ঊর্ধ্বমুখী হয়েছে তা আর নামতেই যেন চাইছে না। ইতিমধ্যেই ৪২ ডিগ্রির তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে কলকাতা, বঙ্গে ৪৪ ডিগ্রিও হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট এল। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমছে। 

উত্তরবঙ্গে খানিক বৃষ্টির পূর্বাভাস থাকলেও এতদিন দক্ষিণবঙ্গে যেন খরা চলছে। বৃষ্টির কোনও আভাস দেওয়া হয়নি। তবে এবার তাই দেওয়া হল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং তার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলত, শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এও জানান হয়েছে, রবিবার থেকেই সেই হাওয়ার বেগ বাড়তেও পারে। 

বিগত কয়েকদিনে যা তাপমাত্রা ছিল তার থেকে শুক্রবার কিছুটা হলেও কম ছিল উষ্ণতার পারদ। আর অনেক সময়েই মেঘলা আকাশ দেখা গিয়েছে। তাই বঙ্গবাসী আশা করে আছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতেই পারে। সেই বর্ষণের অপেক্ষায় এখন যেন হাতের কড় গুনছে সকলে। যে হারে গরম বৃদ্ধি পাচ্ছিল তাতে হালকা বৃষ্টিও যেন হাজারগুণ আরাম দিয়ে দেবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন