৫০০ কোটি টাকার খেলা খেলেছে কুন্তল! বিস্ফোরক তাপস, টানলেন হাওয়ালা প্রসঙ্গ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

৫০০ কোটি টাকার খেলা খেলেছে কুন্তল! বিস্ফোরক তাপস, টানলেন হাওয়ালা প্রসঙ্গ

 


কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এতদিনে একাধিক বড় দাবি করে এসেছেন তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ। নিজেকে নির্দোষ বলার পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি যে, আরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে জোর করছে। এই অবস্থায় দাঁড়িয়ে কুন্তলের বিরুদ্ধেই আরও বড় অভিযোগ আনলেন নিয়োগ মামলায় অন্য ধৃত তাপস মণ্ডল। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের অপব্যবহার করে কোটি কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ। 

যেদিন থেকে ইডি কুন্তল এবং তাপসকে গ্রেফতার করেছে প্রায় সেদিন থেকেই একে অপরের নামে একাধিক অভিযোগ এনেছেন তারা। প্রথম দিকে তাপসের অভিযোগ ছিল, কমপক্ষে ১০০ কোটির দুর্নীতি করেছেন কুন্তল। তবে এদিন তিনি বড় দাবি করে বলেন, ১০০ নয়, ৫০০ কোটি টাকার খেলা খেলেছেন তিনি এবং সব টাকাই কুন্তল হাওয়ালাতে খাটাচ্ছেন। তাপসের বক্তব্য, ইডি-সিবিআই টিকিও খুঁজে পাবে না বলেও কুন্তল মন্তব্য করেছে! 

আবার অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন ইডি এবং সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা বলে যে অভিযোগ করেছেন কুন্তল তাকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন তাপস। যদিও এইসব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন খোদ কুন্তল ঘোষ। তাঁর কথায়, তাপসের মাথার ঠিক নেই। তাই ভুল বকে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন