'সেরার সেরা' কোচ কি প্রায় পাকা ইস্টবেঙ্গলে? ঘোষণার অপেক্ষায় সমর্থকরা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

'সেরার সেরা' কোচ কি প্রায় পাকা ইস্টবেঙ্গলে? ঘোষণার অপেক্ষায় সমর্থকরা

 



কলকাতা: স্টিফেন কনস্ট্যান্টাইন যে থাকছেন না তা নিশ্চিত অনেক সপ্তাহ আগেই হয়ে গিয়েছিল। খোদ ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তারাই সেই তথ্য দিয়েছিলেন। তবে নতুন কোচের নাম ঘোষণা নিয়ে তেমন কোনও আপডেট দেননি কেউই। কিন্তু ইস্টবেঙ্গল কোচ হওয়ার দৌড়ে কারা আছেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হচ্ছেও। একাধিক নামের মাঝে আপাতত যা খবর তাতে লাল-হলুদের কোচের পদে নিশ্চিত হয়ে গেল সের্জিও লোবেরার নাম। এখন অপেক্ষা শুধু সরকারি ঘোষণার। তবে এই 'প্রায় পাকা' খবরেই খুশি হচ্ছেন সমর্থকরা। 


অ্যান্তোনিও লোপেজ হাবাস, মোলিনা, কার্লোস কুয়াদ্রত, জোসেফ গোম্বাউ... কে না ছিলেন চর্চায়? ইস্টবেঙ্গল কোচ আদতে কে হবেন তা নিয়ে হইচই শুরু হয়েছে। তবে এরই মাঝে যা খবর তাতে সকলকে পিছনে ফেলে সের্জিও লোবেরাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন। সূত্রের খবর, ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে মৌখিক চুক্তিও নাকি সেরে ফেলেছেন এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি'র প্রাক্তন এই কোচ। অনুমান করা হচ্ছে, সুপার কাপ শেষ হওয়ার পরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে ক্লাব এবং ইনভেস্টরের তরফ থেকে। বিষয় হল, নতুন কোচ নিয়োগ করার ব্যাপারে লোবেরাই প্রথম পছন্দ ছিল ইস্টবেঙ্গলের। যদিও বাকিদের সঙ্গেও কথা চালিয়ে যাচ্ছিল তারা। মাঝে কিছু সময় চেয়ে নিয়েছিলেন স্বয়ং লোবেরাই। 


এক কথায় বলা যায়, আইএসএলের সফলতম কোচ তিনিই। হাবাসের নাম এই তালিকায় এলেও লোবেরার কীর্তি তাঁর থেকেও কিছুটা বেশি। ট্রফির বিচারে তাঁর ধারেকাছে আর কেউ নেই। সুপার কাপ, আইএসএল লিগ-শিল্ড, প্রিমিয়ারশিপ, আইএসএল ট্রফি সবই কোচ হিসেবে ছুঁয়েছেন লোবেরা। তাই তিনি কোচ হয়ে আসায় আগামী মরশুম শুরুর আগে ইস্টবেঙ্গলে যে বাড়তি এবং প্রয়োজনীয় অক্সিজেন ঢুকে গেল তা বলাই যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন