নববর্ষের দিনেই ওপার বাংলায় ভয়ানক অগ্নিকাণ্ড, নাশকতা বলে সন্দেহ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নববর্ষের দিনেই ওপার বাংলায় ভয়ানক অগ্নিকাণ্ড, নাশকতা বলে সন্দেহ

 


ঢাকা: নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দের মেজাজে রয়েছে বাঙালি। এদিকে আবার সামনেই ঈদ। কিন্তু তার আগেই আজকের দিনে ওপার বাংলায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঢাকার অভিজাত নিউ সুপার মার্কেটে বিরাট আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর না এলেও বহু মানুষ আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ সরকার মনে করছে, এই ঘটনার পিছনে আছে গভীর কোনও ষড়যন্ত্র। নাশকতার ছক আছে বলেও সন্দেহ করা হচ্ছে। 

আরও পড়ুন: পানওয়ালা থেকে অঙ্কের স্যার! নিয়োগ দুর্নীতিে এবার সেই গোপালের বাড়িতে CBI হানা

জানা যায়, শনিবার ভোর ৫টা ৪০ নাগাদ ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগে। দমকল বিভাগের ৩০টি ইউনিটের প্রায় ২০০ জনের বেশি কর্মী এই আগুন নেভানোর কাজ করেছেন। তবে এটাও খবর যে, আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২৪ জন। তারা এই মুহূর্তে সকলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া অন্য একাধিক হাসপাতালে চিকিৎসা চলছে বাকি কয়েকজন গুরুতর আহতের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সমগ্র বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই। যদিও আগুন কী ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তারা স্থিতিশীল। কারোর আঘাত খুব একটা সঙ্গীন হয়ে যায়নি। তবে প্রধানমন্ত্রী সকলকে সচেতন থাকতে বলেছেন। গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে বলেও পরামর্শ দিয়েছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন