যে শতাংশ নম্বর বৃদ্ধি, সে অনুসারে টাকা পকেটে! কুন্তলদের নিয়ে CBI - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

যে শতাংশ নম্বর বৃদ্ধি, সে অনুসারে টাকা পকেটে! কুন্তলদের নিয়ে CBI

 



কলকাতা: ইডি এবং সিবিআই জেলে গিয়ে তল্লাশি করার সময় তাঁর মক্কেলের ওপর 'অত্যাচার' করছে! এমনই গুরুতর অভিযোগ করেছেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের আইনজীবী। কিন্তু গোয়েন্দারা যে অভিযোগ নতুন করে তুলছেন তাতে কুন্তলদের নিয়ে ক্ষোভ আরও বাড়ার কথা। বৃহস্পতিবার নিয়োগ মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল। সেখানে সিবিআই দাবি করেছে, চাকরি পেতে কার কত নম্বর বাড়াতে হয়েছে তার ওপর ঠিক হত টাকা নেওয়ার অঙ্ক। অর্থাৎ যার যত শতাংশ নম্বর বাড়ানো হয়েছে সেই অনুসারে টাকা ঢুকেছে কুন্তলদের পকেটে। 


এদিন আদালতে সিবিআই দাবি করেছে, ৭০ শতাংশ নম্বর প্রাপক অনেক কম খরচে চাকরি পেয়েছেন। কিন্তু যার নম্বর ৬৮ শতাংশ ছিল, তার নম্বর ৭২ শতাংশ করতে বেশি অর্থ দিতে হয়েছে। এমনভাবেই টাকার পরিমাপ ঠিক করে চাকরির বিনিময়ে অর্থ নেওয়া হত। তবে সেই টাকা সরাসরি কারোর কাছে পৌঁছত না। আদালতে সিবিআইয়ের দাবি, একজন টাকা পেয়ে অন্য কয়েকজনের কাছে সেই টাকা দিত। তারপর তাদের থেকে সেই টাকা অবশেষে একজনের কাছে যেত। এবার কারা মূলত এই টাকা লেনদেনে জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হয়েছে।  



এদিকে আজই নিয়োগ মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর বিশেষ আদালত। আগামী ২০ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে তাঁদের৷ আজ তিনজনেরই জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁদের আইনজীবীরা। কিন্তু, কোনও যুক্তিই ধোপে টেকেনি৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন