তেহট্ট: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিস্তর ঝক্কি পোহাতে হয়েছিল সিবিআই আধিকারিকদের৷ জেরার মাঝেই নিজের বাড়ির পিছনে থাকা পুকুরে দুটি মোবাইল ছুড়ে ফেলেছিলেন তিনি৷ তাপস সাহার বাড়িতে তল্লাশি অভিযানে নেমে আর সেই ভুল করলেন না কেন্দ্রীয় গোয়েন্দারা৷ আগেভাগেই মোবাইল বাজেয়াপ্ত করে তা রেখে আসেন গাড়িতে৷ তার পর গাড়ির দরজা লক করে দেন সিবিআই আধিকারিকরা৷ টানা ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়ে শনিবার সকালে সিবিআই বেরিয়ে যেতেই তেহট্টের বাজারে ছুটলেন তৃণমূল বিধায়ক৷ সোজা গিয়ে ঢুকলেন মোবাইলের দোকানে৷
গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ শনিবার সকালে ১৪ ঘণ্টা পর তাঁরা বাড়ি ছাড়েন৷ এর পরেই সকাল ৮টা নাগাদ মোবাইলের দোকানে পৌঁছ যান তাপস৷ স্থানীয় একটি দোকান থেকে একটি মোবাইলও কেনেন তিনি৷ তবে তা স্মার্ট ফোন নয়, পুরনো কিপ্যাড ফোন৷ এর পর উপস্থিত সংবাদমাধ্যমের সামনে তেহট্টের বিধায়ক বলেন, ‘আজ ইদ। অনেককে শুভেচ্ছা জানাতে হবে। তাই মোবাইলটা বড্ড দরকার।’ তিনি জানান সিবিআই অফিসাররা তাঁর দু’টি মোবাইল ফোনই বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে। তবে নতুন ফোন এবং সিম কেনার কথা সিবিআইকে জানানোকর প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷
তেহট্টের বিধায়ক জানান, সিবিআই তাঁর বাড়ির রান্নাঘর এমনকি শৌচাগারেও তল্লাশি চালিয়েছে। তাপসের কথায়, ‘ওরা ভেবেছিল আমার বাড়ি থেকে ১০-২০ কোটি টাকা, ১০ কেজি সোনা পাওয়া যাবে। কিছুই পায়নি।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন