CBI ফিরতেই বাড়িতে শুরু ভূরিভোজ! নিজের হাতে কর্মীদের খাসির মাংস খাওয়ালেন তেহট্টের তাপস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

CBI ফিরতেই বাড়িতে শুরু ভূরিভোজ! নিজের হাতে কর্মীদের খাসির মাংস খাওয়ালেন তেহট্টের তাপস



তেহট্ট: টানা ১৪ ঘণ্টা তল্লাশির পর শনিবার সকালে তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরয় সিবিআই৷ সঙ্গে করে নিয়ে যান বিধায়কের দুটি ফোন৷ এছাড়া আর কোনও নথিপত্র খুঁজে পাননি কেন্দ্রীয় গোয়েন্দারা৷ মোটের উপর খালিহাতেই ফিরতে হয় তাঁদের৷ আর তাতেই নিজের জয় দেখছেন তাপস৷ বেশ খোশমেজাজেই রয়েছেন তেহট্টের বিধায়ক৷ বাড়িতে এলাহি খাওয়াদাওয়ার আয়োজনও করলেন তিনি। যদিও বিধায়কের সাফাই, ইদ উপলক্ষেই নাকি এই খাওয়াদাওয়া৷ 


হাই কোর্টের নির্দেশ পাওয়ার পরই শুক্রবার দুপুরে বিধায়ক তাপস সাহার বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকদের একটা টিম। শুরু হয় তল্লাশি অভিযান৷ পাশাপাশিন চলতে থাকে জেরা। বিধায়কের ২ টি ফোন বাজেয়াপ্ত করার পাশাপাশি একাধিক নথিও হেফাজতে নেন কেন্দ্রীয় গোয়েন্দারা। শনিবার সকালে তল্লাশি শেষ করে বেরন তাঁরা৷ সিবিআই বাড়ি থেকে বের হতেই স্বাভাবতই স্বস্তির নিঃশ্বাস নেন বিধায়ক। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে যান স্থানীয় বাজারে৷ সেখান থেকে একটি ফোন কেনন তিনি। ফোন কিনে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়েই দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর তাঁদের নিমন্ত্রণ জানান বাড়িতে৷ 


শনিবার রাতেই বিধায়কের কার্যালয়ের সামনে চেয়ার-টেবিল পেতে শুরু হয় দেদার খাওয়াদাওয়া। রান্না হয় খাসির মাংস আর ভাত। দুটি খাসি রান্না হয়েছে বলেই খবর। এর পর বিধায়ক নিজের হাতে তা দলীয় কর্মীদের পরিবেশন করে খাওয়ান। কবজি-ডুবিয়ে খান সকলে। যদিও বিধায়কের দাবি, এই আয়োজন ইদ উপলক্ষে। যদিও বিরোধীদের দাবি, এই খাওয়াদাওয়া সিবিআইয়ের হাত থেকে মুক্তির জন্যেই৷ আসল কারণ যাই হোক, শনিবার রাতে ভূরিভোজে জমজমাট ছিল তাপস সাহার বাড়ি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন