আরও বিধায়কদের নাম জেনেছে CBI! জীবনকৃষ্ণের গ্রেফতারিতে চাপ বাড়ল শাসকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

আরও বিধায়কদের নাম জেনেছে CBI! জীবনকৃষ্ণের গ্রেফতারিতে চাপ বাড়ল শাসকের

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে চলছিল জিজ্ঞাসবাদ এবং তল্লাশি অভিযান। সিবিআইয়ের ভয়ে নিজের দুটি ফোনও তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন। যদিও ৬৬ ঘণ্টার খোঁজাখুঁজির পর তা উদ্ধার হয়েছে। এছাড়া তাঁর বাড়ি এবং বাড়ির আশপাশ থেকে বিপুল নথি উদ্ধার হয়েছে। এতকিছুর মধ্যেই এবার বড় একটি বিষয়ের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, তৃণমূলের আরও একাধিক বিধায়কের নাম তাঁর থেকে পেয়েছে সিবিআই। যদিও কারোর নাম এখনও প্রকাশ্যে আসেনি।

তদন্তে অসহযোগিতা এবং তথ্য লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এই বিধায়ককে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ থেকে কলকাতার সিবিআই দফতর, নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই তাঁর কাছ থেকে আরও অন্তত ১০ জন তৃণমূল বিধায়কের নাম পেয়েছে। তাঁদের সকলকে নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য ওই দূটি ফোনে থাকবে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ফোন দুটি খোলা সম্ভব হয়নি। তাই ফোনটিকে ফরেনসিক বিশেজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। বিরোধী পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে যে, নিয়োগ দুর্নীতিতে শাসক দলের আরও অনেক জড়িত। এখন এই বিধায়কের গ্রেফতারির পর আর কী তথ্য সামনে আসে এটাই দেখার। 

ভুললে চলবে না, সিবিআই বাড়িতে আসায় বিধায়ক অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে গিয়ে নিজের দু’টি মোবাইল, ল্যাপটপের হার্ড ডিস্ক এবং দু’টি পেন ড্রাইভ পুকুরে ছুড়ে ফলেছিলেন। এছাড়া জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন