দেশের কোভিড বৃদ্ধিতে পিছিয়ে নেই বাংলাও, সংক্রমণ বেড়েছে বঙ্গেও - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

দেশের কোভিড বৃদ্ধিতে পিছিয়ে নেই বাংলাও, সংক্রমণ বেড়েছে বঙ্গেও

 


কলকাতা: করোনা সংক্রমণ নিয়ে ভয় বাড়ছে আবারও। দেশের দৈনিক আক্রান্ত ইতিমধ্যে ৬ হাজার পার করে ফেলেছে। পরিস্থিতি এমন যে, চলতি মাসেই গোটা দেশ জুড়ে কোভিড মোকাবিলায় মক ড্রিল করা হবে। কিন্তু এর মাঝে বাংলার অবস্থা কেমন? এই রাজ্যেও কি করোনা সংক্রমণ লাগামছাড়ার দিকে এগোচ্ছে? এক কথায় উত্তর, না। যদিও আশঙ্কা যে একটা আছেই সেটাও অস্বীকার করা যায় না। 

আরও পড়ুন: এপ্রিলেই হতে পারে মক-ড্রিল, কোভিড নিয়ে সতর্ক কেন্দ্র

বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে চিকিৎসকমহল চিন্তিত কারণ খুব দ্রুত সবকিছুর বদল ঘটতে পারে। কিন্তু এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রাজ্য? জানা গিয়েছে, বঙ্গে করোনার সংক্রমণ অল্প পরিমাণে বেড়েছে। হিসেব করলে দেখা যাবে, প্রতিদিন গড়ে ২৫-৩০ জন নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। আবার বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। যদিও তাদের মধ্যে কোমর্বিডিটি ছিল বলেই খবর। তবে বলাই যায়, এমন অবস্থায় চুপচাপ বসে থাকার কোনও কারণ নেই। তাই হাসপাতালে কোভিড মোকাবিলার প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ অন্যান্য বিষয়গুলির দিকে নজর রাখা হচ্ছে এখন থেকেই। আগের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা দেখা হচ্ছে। 



কোভিড বৃদ্ধির পরিস্থিতিতে রাজ্যগুলি কতটা তৈরি, তা দেখতে চায় কেন্দ্র। সেই কারণেই আগামী ১০ ও ১১ এপ্রিল গোটা দেশ জুড়ে এই মক-ড্রিল হতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন, জরুরী ভিত্তিতে হটস্পটগুলিকে চিহ্নিত করার। একই সঙ্গে হাসপাতালগুলি কতটা প্রস্তুত রয়েছে তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, মূলত যে সমস্ত জায়গা থেকে কোভিড ছড়াতে পারে সেই জায়গাগুলি চিহ্নিত করে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন