CRPF না হলেও কেন্দ্রীয় বাহিনীই নিরাপত্তা দেবে কৌস্তভকে, নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

CRPF না হলেও কেন্দ্রীয় বাহিনীই নিরাপত্তা দেবে কৌস্তভকে, নির্দেশ হাইকোর্টের

 


কলকাতা: কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে নিরাপত্তা দিতে সিআইএসএফ-কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা এমনই নির্দেশ দিয়েছেন। আদালতের তরফে জানান হয়েছে, আপাতত এক মাসের জন্য নিরাপত্তা দেবে বাহিনী, তবে তাদের থাকার ব্যবস্থা নিয়ে ভাবতে হবে মামলাকারী কৌস্তভ বাগচীকেই। এদিকে কতদিন আর কতজন জওয়ান এই নিরাপত্তা দেবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাহিনীই, পর্যবেক্ষণ বিচারপতির। 

এর আগের এক মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবেই জানিয়েছিল যে, কৌস্তভ বাগচীকে সিআরপিএফ নিরাপত্তা দিতে পারবে না। অতিরিক্ত সিআরপিএফ তাদের হাতে না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই নিয়ে তারা আদালতে রিপোর্টও জমা দেয়। আসলে কৌস্তভ বাগচীর গ্রেফতারির ঘটনায় পুলিশের রিপোর্টে সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। বরং পুলিশকে ভর্ৎসনা করা হয়। তাই কেন্দ্রীয় নিরাপত্তার ওপরই জোর বাড়ছিল। যদিও এদিন শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, এতদিন রাজ্যের পুলিশ নিরাপত্তা দিচ্ছে, তাতে কিন্তু কোনও অভিযোগ আসেনি। 

তবে এই মামলার শেষ শুনানির দিন সিআরপিএফ নিরাপত্তা দিতে আপত্তি করলেও কৌস্তভ বাগচীকে সিআইএসএফের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করেছিল কলকাতা হাইকোর্ট। তারা নিরাপত্তা দিতে পারবে কিনা পরে তা জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল। অবশেষে তাদেরই নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হল। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ মে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন