বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত বড় নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত বড় নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

 


কলকাতা: প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তা এদিন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এমন সিদ্ধান্ত নিয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ ইস্যুতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক চাকরিপ্রার্থী। কিন্তু বিচারপতি পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখেন। এদিন সেই সিদ্ধান্তই খারিজ হয়ে গেল।

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল! পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

আসলে গত ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে পর্ষদ জানিয়েছিল, টেট উত্তীর্ণ যে সব প্রার্থী ২০২০-২২ সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে পর্ষদের এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানতে পারেননি চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের বক্তব্য ছিল, ২০২০-২২ সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। তাই তারা কোনও ভাবেই অংশ নিতে পারেন না। 

তাদের দাবি, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ যারা করেছেন তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এই যুক্তি দেখিয়েই পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সৌমেন পাল-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। কিন্তু সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন। তবে এদিন, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তা খারিজ করে দিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন