চলতি বছরেই গঙ্গার তলা দিয়ে মেট্রো! সুখবর এল বলে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

চলতি বছরেই গঙ্গার তলা দিয়ে মেট্রো! সুখবর এল বলে

 


কলকাতা: গঙ্গার তলা দিয়ে ছুটছে মেট্রো, একটা সময় এমন স্বপ্ন দেখেছিল কলকাতা তথা রাজ্যবাসী। সেই স্বপ্ন এখন প্রায় সত্যি হওয়ার মুখে। সব ঠিক থাকলে চলতি বছরেই এমনটা সম্ভব হতে পারে। আর এই কথা আর কেউ নয়, বলছে খোদ কলকাতা মেট্রো। উল্লেখযোগ্য বিষয়, বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছেছে মেট্রোর দু’টি রেক। প্রথমবার গঙ্গার তলা দিয়ে আজই মেট্রো গিয়েছে। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, নানা ভাবে পরীক্ষানিরীক্ষার পরই বাণিজ্যিক ভাবে যাত্রীদের জন্য গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু করা হবে। তার আগে এই নতুন পথে পরীক্ষামূলক ভাবে ছুটবে না মেট্রো। আরও জানান হয়েছে, আগামী ৭ মাস ট্রায়াল চালান হবে। সব কিছু ঠিক ভাবে চললেই তবে আগামী ডিসেম্বর মাস থেকে যাত্রীদের জন্য শুরু হতে পারে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা। অর্থাৎ ২০২৪ সালের গোড়াতেই ঐতিহাসিক যাত্রার সাক্ষী থাকতে চলেছে শহরবাসী। 

রেল সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন অবধি মেট্রো চালানো হবে। সেই প্রেক্ষিতে আজই গঙ্গার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে সর্বপ্রথম মেট্রো চলেছে। দুটি রেক এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দানে আনা হয়েছে। আপাতত ওই দুটি রেক ওখানেই থাকবে বলে জানা গিয়েছে। আগামী কয়েক মাস এখান থেকেই শুরু হবে ট্রায়াল রান।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন