বিরাট ধাক্কা খেল কংগ্রেস, পদ্ম শিবিরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বিরাট ধাক্কা খেল কংগ্রেস, পদ্ম শিবিরে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: রাহুল গান্ধী ইস্যুতে ধাক্কা খেয়েই আছে কংগ্রেস। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে তাদের বল আরও কমছে বলেই আশঙ্কা। এই অবস্থায় দলকে বড় আঘাত দিলেন বর্ষীয়ান এক নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপিতে যোগ দিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। এই যোগদান নিয়ে তিনি জানান, দল ছাড়তে বাধ্য হয়েছেন। 

কিরণের কথায়, তিনি কখনই ভাবেননি যে কংগ্রেস ছেড়ে দেবেন। কিন্তু তাঁর অভিযোগ, হাত শিবিরের অভ্যন্তরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। প্রাক্তন এই মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, দলের শীর্ষ নেতৃত্ব একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। জনমত মেনে নিয়ে ভুল শোধরাতেও অক্ষম তারা। আসলে কংগ্রেস মনে করছে তারা যা ভাবছে সেটাই ঠিক, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য। তাই দল ছেড়েছেন তিনি। এই বক্তব্য রাখার পর কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভও জাহির করেন তিনি। 



অবিভক্ত অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রীর দাবি, মানুষের সঙ্গে কংগ্রেস কথাই বলে না। দলের নীচু স্তরের নেতাদের মতামত গ্রহণ করে না কংগ্রেসের হাইকমান্ড। আর এটা কোনও একটি নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে নয়, অধিকাংশ রাজ্যের বিষয়। এটাকেই কংগ্রেসের সবথেকে বড় ভুল বলেছেন তিনি। কিরণের কথায়, কংগ্রেস নেতৃত্ব আসলে অন্য কারও পরামর্শও গ্রহণ করতে চায় না। প্রসঙ্গত, এখন কিরণ রেড্ডি বিজেপিতে আসায় তাঁকে আসন্ন অন্ধ্র বিধানসভা ভোটে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন