সকালে সাদা শঙ্খ, রাত্রে রঙ বদলে আলোর ছটা! আন্তর্জাতিক মানের 'ধনধান্য' শহরে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

সকালে সাদা শঙ্খ, রাত্রে রঙ বদলে আলোর ছটা! আন্তর্জাতিক মানের 'ধনধান্য' শহরে


কলকাতা: বৃহস্পতিবার শহরের বুকে এক অত্যাধুনিক প্রেক্ষাগৃহের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম 'ধনধান্য'। পয়লা বৈশাখের আগেই কলকাতা তথা বাংলার মানুষকে এই নতুন উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে এই অডিটোরিয়াম নিয়ে বিশাল চর্চা হচ্ছে। তার সবথেকে বড় কারণ এর গঠন, দেখনদারি। ঠিক কী কী রয়েছে এই আধুনিক প্রযুক্তিযুক্ত প্রেক্ষাগৃহে? জেনে নেওয়া যাক। 

আরও পড়ুন: কোটি কোটি টাকার সম্পত্তি মালিকানা তাঁদের নয়! 'অপা'-র নয়া দাবিতে ধন্দে ED

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই অডিটোরিয়ামের নাম তিনিই দিয়েছেন। আর এটি তৈরি হয়েছে শঙ্খের আদলে যার ভাবনাও তাঁর। জানা গিয়েছে, ছ’তলা এই প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত দিয়ে। আয়ারল্যান্ড থেকে ৭ হাজার আলো এবং ফ্রান্স থেকে আনা জিঙ্কের 'চাদর' ব্যবহার হয়েছে এটিতে। আর প্রেক্ষাগৃহের দৈর্ঘ্য ৫১০ ফুট এবং প্রস্থ ২১০ ফুট, উচ্চতা ৬০০ ফুট। 


উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘ধনধান্য’ তৈরি হয়েছে ৪ একর জমির ওপর এবং এটি তৈরিতে খরচ হয়েছে মোট ৪৪০ কোটি টাকা। ২০১৮ সাল থেকে এর কাজ শুরু হয়েছিল এবং এখন এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকো-কে।


তাহলে কী কী আছে এই 'ধনধান্য'-এ? এই প্রেক্ষাগৃহের মধ্যে রয়েছে দু’টি সভাঘর, ৩টি থিয়েটার হল, ২টি বোর্ড রুম, ৬টি অতিথি নিবাস এবং ২টি ডরমেটরি। এছাড়া যে কোনও অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট, কাফেটেরিয়া, ফুড কোর্ট। পাশাপাশি প্রেক্ষাগৃহে  দু’টি সভাঘর রয়েছে ২ হাজার এবং ৫৪০ আসন সংখ্যা বিশিষ্ট। রয়েছে ৩৫০ আসন সংখ্যা বিশিষ্ট স্ট্রিট থিয়েটারও। 


একেবারে নীচের তলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দু’ভাগে কমপক্ষে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। সকালের দিকে এই অডিটোরিয়াম দেখতে সাদা শঙ্খের মতো হলেও রাতের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ তখন এই ইমারত আর সাদা থাকে না। রং বদলে যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন