চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ায় অভিযোগ, CBI অনুসন্ধানের নির্দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ায় অভিযোগ, CBI অনুসন্ধানের নির্দেশ

 


কলকাতা: টাকার বিনিময় চাকরি দেওয়ার ক্ষেত্রে এবার এক প্রাথমিক শিক্ষকের নাম জড়িয়ে পড়ল। আর এই ঘটনার অনুসন্ধানের সিবিআইকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার নতুন নতুন অভিযোগ প্রতিদিন সামনে আসছে। তবে এটাও ঠিক যে, সব অভিযোগ একই রকম নয়। সিবিআই এই রকম মামলার তদন্ত করছে। তাই তাদেরই এই মামলার অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, সিবিআই একটা প্রাথমিক তদন্ত করে দেখুক যে ধরনের তদন্ত করছে তারা করছে তার সঙ্গে এই মামলার কোনও যোগ আছে কিনা।  

আরও পড়ুন: বীরভূম থেকে সংখ্যালঘুদের কাছে টানার বার্তা শুভেন্দুর! ভোটের আগে নয়া কৌশল?

পূর্ব মেদিনীপুরে এক শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে এখন উত্তেজনা। অভিযোগ, ২০১৮ সাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক শিক্ষক সহ একাধিক দফতররে বা সরকারি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন তিনি। এই ঘটনায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ। আদালত জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে সিবিআইকে। যদিও এই মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করেছে রাজ্য।  


অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেন, সিবিআই এখন যে তদন্ত করছে তার বিষয় আর এই মামলার বিষয় এক নয়। এখানে সফল প্রার্থী হয়তো চাকরি পায়নি, বা নম্বরে আপোষ করা হয়েছে। ফলে এক্ষেত্রে সিবিআই তদন্তের প্রশ্ন নেই। এদিকে মামলাকারী জানিয়েছেন, তাকে স্বাস্থ্য, খাদ্য বা অন্য দফতরে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। এর সঙ্গে শিক্ষা দফতরের যোগ নেই। মামলাকারীদের হয়ে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির বক্তব্য, সত্যি সামনে আনাই যে কোনও তদন্তের মুল কথা। নিরপেক্ষ তদন্ত কাম্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন