নির্দেশ ছাড়া ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, কুন্তলের চিঠি মামলায় হাইকোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নির্দেশ ছাড়া ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, কুন্তলের চিঠি মামলায় হাইকোর্ট

 


কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে আলিপুর আদালতের পর কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। হেস্টিংস থানায় এই বিষয়ে তাঁর অভিযোগপত্র পৌঁছেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, আদালতের নির্দেশ ছাড়া হেস্টিংস থানার পুলিশ সিবিআই এবং ইডির তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর করতে পারবে না। আগেই অবশ্য তিনি জানিয়েছিলেন, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না পুলিশ এবং নিম্ন আদালত।

আরও পড়ুন: প্রাক্তন স্পিকার মীরা কুমারের ট্রাস্টের বিল্ডিং-এ রমরমিয়ে চলত কুন্তলের কলেজ!

এই ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায় অতিচালাকি বরদাস্ত হবে না মন্তব্য করে নির্দেশ দিয়েছিলেন, হেস্টিংস থানায় কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে তা আদালতে পেশ করতে হবে। সেই নির্দেশ মোতাবেক পুলিশ কুন্তল ঘোষের দেওয়া চিঠি আদালতে পেশ করে দুপুরেই। বিচারপতি এদিনই কুন্তল ঘোষের লেখা সেই চিঠি খুঁটিয়ে পড়েন। এরপর নয়া নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে, কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে আগামীকাল জরুরি ভিত্তিতে মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ দেওয়ার আগে বেশ কিছু তথ্য খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। 

এদিন কুন্তল ঘোষের লেখা চিঠির প্রতিলিপি আলিপুর সিবিআই আদালত বিচারপতির হাতে তুলে দেয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো লেখাটা পড়েন। রাজ্য সরকারের কাছে থাকা হেস্টিংস থানার চিঠিও বিচারপতি মিলিয়ে দেখেন। কোথাও লেখার বয়ান বদল হয়েছে কিনা তা সম্পর্কে অবগত হন। জানা গিয়েছে, ১ এপ্রিল চিঠিটি লিখেছিল কুন্তল ঘোষ যা মোট পাঁচ পাতার। তিন পাতার চিঠি হেস্টিংস থানা এবং দু'পাতার চিঠি আলিপুর সিবিআই আদালতে দেন তিনি। 

আরও পড়ুন: প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস?

এক্ষেত্রে বিচারপতির নির্দেশ, কুন্তল ঘোষের দেওয়া চিঠির প্রতিলিপি সিবিআই এবং ইডির আইনজীবীর হাতে তুলে দিতে হবে, পাশাপাশি মামলাকারীর আইনজীবীদেরও প্রতিলিপি দিতে হবে। অন্যদিকে, আলিপুর আদালত এবং হেস্টিংস থানার জমা দেওয়া দুটি চিঠি আগামীকাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের রেজিষ্টার জেনারেলের কাছে মুখ বন্ধ খামে জমা থাকবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন