চলতি সপ্তাহেই শুরু হবে তাপপ্রবাহ, একাধিক জেলায় সতর্কতা জারি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

চলতি সপ্তাহেই শুরু হবে তাপপ্রবাহ, একাধিক জেলায় সতর্কতা জারি

 


কলকাতা: বঙ্গে তাপমাত্রার পারদ ৩৭-৩৮ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। কিছুদিনের মধ্যে তা ৪০ ছুঁয়ে ফেলবে অধিকাংশ জায়গায় এমনটাই আশঙ্কা। যদিও বিক্ষিপ্ত কিছু স্থানে এখনই ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে গরম। এরই মাঝে আবার তাপপ্রবাহের বড় ইঙ্গিত মিলল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়ে যাবে চলতি সপ্তাহেই। বাদ যাবে না শহর কলকাতাও। 

আরও পড়ুন: ছ’ মাসেই মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! রাজ্যে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষামন্ত্রকের

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আর কলকাতা সহ অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে শুক্রবার থেকে। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। মোটামুটিভাবে শুক্রবার থেকেই এইসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। বঙ্গবাসী এই সময় বৃষ্টির ভীষণ আশা করছে। কিন্তু আবহাওয়া দফতরের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে বৃষ্টির ন্যুনতম সম্ভাবনা নেই। 

ইতিমধ্যেই গরম থেকে রেহাই পেতে কী করণীয় তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে নবান্ন। বলা হয়েছে, শিশু এবং বয়স্ক মানুষদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। প্রচুর মানুষকে কাজে বেরোতেই হয়, তাই যারা বেরচ্ছেন তাদের বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, হালকা জামাকাপড় পরার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া সানস্ট্রোকের সম্ভাবনা এড়াতে সরাসরি রোদ এড়িয়ে যেতেও বলা হয়েছে। প্রবল গরমের মধ্যে চা কিংবা কফির মতো পানীয় যথাসম্ভব এড়িয়ে চললে ভালো। এমনকি মদ্যপান থেকেও বিরত থাকার পরামর্শ মিলেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন