দেশে প্রায় ৮ হাজার ছুঁয়ে ফেলছে সংক্রমণ, ৭ মাসে সর্বোচ্চ আক্রান্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

দেশে প্রায় ৮ হাজার ছুঁয়ে ফেলছে সংক্রমণ, ৭ মাসে সর্বোচ্চ আক্রান্ত

 


নয়াদিল্লি: বাড়তে বাড়তে ৬ হাজার পার হয়ে গিয়েছিল দেশের দৈনিক সংক্রমণ। লাগাতার কয়েকদিন ৫ হাজার থেকে ৬ হাজারের মধ্যেইচ ছিল আক্রান্ত। এবার তা আরও বাড়ল। গত ৭ মাসে সর্বোচ্চ সংক্রমণ হল শেষ ২৪ ঘণ্টায়। প্রায় ৮ হাজার ছুঁয়ে ফেলল দেশের কোভিড। স্বাভাবিকভাবেই শঙ্কা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আবার কি তাহলে আগের দিন ফিরে আসছে? এই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। 

আরও পড়ুন: তাপপ্রবাহের আশঙ্কা বাড়ছে বাংলায়, গরমে হাঁসফাঁস করার পরিস্থিতি তৈরি

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজারেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২২০ দিনের মধ্যে দেশে করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। দৈনিক সংক্রমণ বাড়ার সঙ্গেই দৈনিক পজিটিভিটি রেট বেড়েছে। এই মুহূর্তে তা প্রায় ৪ শতাংশের কাছাকাছি রয়েছে। আতঙ্ক আরও বেশি বাড়ছে কারণ মৃত্যুও একটু হলেও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এমনকি দৈনিক মৃত্যু হারও বাড়ছে। দেশের একাধিক রাজ্যেই কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে করোনায়। 

বিগত বছরগুলিতে করোনা সংক্রমণে শীর্ষে থেকে এসেছে মহারাষ্ট্র, দিল্লি। এবারেও সেইসব রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। তাদের ধারণা, করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। ইতিমধ্যেই অবশ্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন