HR-এর মতো কাজ করতেন জীবনকৃষ্ণ! একাধিক পদের চাকরির 'দাম' ২-৩ লক্ষ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

HR-এর মতো কাজ করতেন জীবনকৃষ্ণ! একাধিক পদের চাকরির 'দাম' ২-৩ লক্ষ

 


কলকাতা: নিয়োগ কাণ্ডে সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে নতুন সন্দেহ জেগেছে সিবিআইয়ের। তাদের অনুমান, শুধু চাকরি বিক্রি নয়, বিভিন্ন চুক্তিভিত্তিক কাজকর্ম, সহায়ক কর্মী হতে গেলেও তাঁকে টাকা দিতে হত। এমনকি এক একটি পদের জন্য একেক রকম অঙ্কের টাকা হাঁকতেন তিনি। বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি পরীক্ষা করে এমনই আন্দাজ করতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

সিবিআই সূত্রে খবর, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের একটা বড় অংশ জুড়ে চাকরি বিক্রির এই 'কাজ' করতেন তৃণমূল বিধায়ক। তারা এও জানতে পেরেছে, আইসিডিএস সুপারভাইজার নিয়োগেও মোটা অঙ্কের টাকা নিতেন তিনি। সিবিআই কর্মী নিয়োগে টাকার লেনদেন সংক্রান্ত নথিও তাঁর বাড়ি থেকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। অনুমান, চুক্তিভিত্তিক বিভিন্ন সহায়ক পদে চাকরির জন্য গড়ে ৩ লক্ষ টাকা নিতেন জীবনকৃষ্ণ, আইসিডিএস কর্মীদের সুপারভাইজার পদে কাজ দেওয়ার দর ছিল প্রায় ২ লক্ষ টাকা। তবে এই কাজ তিনি কার নির্দেশে করতেন, পাওয়া অর্থ কার কার কাছে পাঠানো হত, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। শুধু তাদের ধারণা, একজন এইচআর বা হিউম্যান রিসোর্সেস যেমন কর্মী নিয়োগ করে, ঠিক তেমনভাবেই চাকরি দিতেন জীবনকৃষ্ণ, তবে মোটা টাকা অর্থের বিনিময়ে। 

ইতিমধ্যেই বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। বেনামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। হদিশ মিলেছে তাঁর স্ত্রী টগরি সাহার নামে থাকা অ্যাকাউন্টেরও। সেই অ্যাকাউন্টগুলি এখন সিবিআই-এর আঁতস কাচে৷ জানা গিয়েছে, জীবনকৃষ্ণ সাহার নিজস্ব ৮টি অ্যাকাউন্টের পাশাপাশি আর স্ত্রী টগরীর নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকউন্ট রয়েছে। সিবিআই আধিকারিকদের প্রাথমিক অনুমান,  তৃণমূল বিধায়কের মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন