.jpeg)
কলকাতা: মাঝে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পরশ পেয়েছিল বাংলা। কিন্তু বিগত কিছুদিনে আবার ভ্যাপসা গরম এবং তাপ বেড়েছে। এই অবস্থায় কালবৈশাখী নিয়ে বড় আপডেট এল। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছর কালবৈশাখী তাণ্ডব করবে।
আগেই জানা গিয়েছিল, এপ্রিলের ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর সহ কলকাতা, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ উঠতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী, শেষ কয়েকদিন একাধিক জেলায় বিকেলের পর থেকে আকাশ গর্জন করেছে, বৃষ্টিও হয়েছে। চলতি মাসেই তাই বড় কালবৈশাখীর অভ্যাস মিলছে এখন থেকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন