খেজুরি: আর কয়েক সপ্তাহ পরেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে বাংলায়। তার আগে জেলায় জেলায় প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দল। তবে সরকারের কাজও যে থেমে আছে এমনটা নয়। সোমবার খেজুরিতে সরকারি কাজে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকারি মঞ্চ থেকেই বামফ্রন্ট এবং বিজেপিকে বিঁধলেন তিনি। পাশাপাশি নাম না করে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।
কিছুদিন আগে নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব নিজের বলে দাবি করেছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন যেন তারই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সরকারি মঞ্চ থেকে তিনি বলেন, একসময়ে খেজুরিতে সিপিএমের অত্যাচারে ঢোকা যেত না। আর নন্দীগ্রাম আন্দোলনের সময়ে গদ্দাররা ঘরে বসে ছিল। প্রতিবাদে নেমেছিলেন তিনি নিজেই। বিশেষজ্ঞদের মতে, এইভাবেই নাম না নিয়েই শুভেন্দু অধিকারীর দাবি নস্যাৎ করেছেন মমতা। তবে তিনি যে সেখানেই থেমেছেন এমনটা নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময়ে কোনও আঁচড় লাগেনি 'বাবুর' গায়ে। ঘরে ঢুকে বসেছিল। কিন্তু তাঁর ওপরে পেট্রল বোমা থেকে শুরু করে মদের বোতল নিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে এদিনের মঞ্চ থেকেই সিপিএমের বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত ছিল। আর এখন সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে।
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
গদ্দাররা ঘরে ছিল, গায়ে আঁচড় লাগেনি! কাকে বিঁধলেন মমতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন