৫০০টির বেশি পুকুর খনন গ্রামে! কয়েক কোটির দুর্নীতি অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

৫০০টির বেশি পুকুর খনন গ্রামে! কয়েক কোটির দুর্নীতি অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের


কলকাতা:
সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোয়াগাঁও-১ গ্রাম পঞ্চায়েতের আবু তাহির নামে এক বাসিন্দা। সেই মামলায় জেলাশাসককে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। 


মামলাকারীর মূল দাবি, ওই এলাকায় উন্নয়নের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু বাস্তবে সেই টাকা উন্নয়নের কাজে লাগানো হয়নি। একাধিক সরকারি প্রকল্প যার মধ্যে ১০০ দিনের কাজও ছিল, তাতেও টাকা লাগেনি। এর জন্য পঞ্চায়েত প্রধানকে দায়ী করেছেন মামলকারী তাহির। আদালতে হলফনামা দিয়ে তাঁর স্পষ্ট অভিযোগ, অনেকের জব কার্ড ব্যবহার করে জনগণের টাকা লুঠ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান নিজের ঘনিষ্ঠদের লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিয়েছেন। তবে আদালত সবথেকে বেশি বিস্ময় প্রকাশ করেছে একটি পুকুর সংক্রান্ত ইস্যুতে। 


জানা গিয়েছে, গত চার বছরে এলাকায় নাকি ৫০০ টির বেশি পুকুর খনন করা হয়েছে! মামলাকারীর আইনজীবীর বক্তব্য, এত পুকুর খনন করা সম্ভব হতে পারে না। এলাকায় ৫০০টি পুকুর থাকলে গড়ে প্রতি গ্রামে ৩৫টি পুকুর থাকার কথা। আর এত পুকুর হলে গ্রামের অস্তিত্ব থাকার কথা নয়। এই প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই সংক্রান্ত প্রতিটি অভিযোগ উত্তর দিনাজপুরের জেলাশাসক খতিয়ে দেখবেন। এছাড়া পঞ্চায়েত প্রধান বা অন্য কারও বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আগামী ৩ মাসের একটি ডেডলাইন দেওয়া হয়েছে জেলাশাসককে আদালতের নির্দেশ, ওই সময়ের মধ্যেই এই কাজ করতে হবে তাঁকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন