অল্প দিনেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা! আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

অল্প দিনেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা! আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস

 



কলকাতা: মেঘলা, বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ভাব এখন অতীত। পুরোদমে গরমের প্রকোপ বাড়তে শুরু করবে আর কয়েক দিনের মধ্যেই। এমনই আভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। আর তাদের পূর্বাভাস যদি মিলে যায় তাহলে চলতি মাসেই বঙ্গের তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রি। স্বাভাবিকভাবেই এই খবর জানার পর আমজনতার মনে প্রশ্ন জেগেছে তাপপ্রবাহ নিয়ে। সেই নিয়ে এখনই কিছু ঘোষণা না করলেও আগামী দিনে হাওয়া মহল কিছু বড় আপডেট দেবে এটাই মনে করা হচ্ছে। 


আপাতত যেটুকু খবর তাতে জানা গিয়েছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। এমনকি তাপপ্রবাহের পূর্ণ সম্ভাবনা আছে বলেও জানা গিয়েছে। তবে শুধু রাজ্যের পশ্চিমাঞ্চল নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য কিছু জেলাতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানান হয়েছে। চলতি বছর মার্চ মাসে তেমন একটা গরম পড়েনি। এক কথায় বলা যায়, সেটি 'শীতলতম মার্চ' ছিল। কিন্তু এপ্রিল পড়তেই আবহাওয়া রঙ বদলাতে শুরু করেছে। মাঝে কয়েক দিন ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস থাকলেও এবার থেকে তাও থাকছে না। বরং হু হু করে বাড়তেই থাকবে তাপমাত্রা। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস, এপ্রিলের শেষ কিংবা মে মাসের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রির ওপর চলে যাবে তাপমাত্রার পারদ। তারও কিছুদিন পর তা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলীয় বাষ্প ঢোকার মতো কোনও পরিস্থিতি নেই। তাই গরমের প্রকোপ যে ব্যাপক হারে বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন