একদিনে ১৩% বৃদ্ধি কোভিড সংক্রমণে, দেশে আক্রান্ত ৬ হাজার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

একদিনে ১৩% বৃদ্ধি কোভিড সংক্রমণে, দেশে আক্রান্ত ৬ হাজার

 


নয়াদিল্লি: সংক্রমণ নগণ্য হয়ে গিয়েছিল। মানুষের জীবনযাত্রা আবার আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরেছে। এই অবস্থায় দাঁড়িয়েও স্বস্তি কিন্তু বাড়ছে না। কারণ ফের একবার দৈনিক করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেখতে দেখতে অল্প কিছুদিনের মধ্যেই তা আবার ৬ হাজার পেরিয়ে গিয়েছে! গত কয়েক দিন ধরেই করোনা সংক্রমণের হার লাগাতার বৃদ্ধি পাচ্ছে দেশে। যা স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করেছে জনসাধারণের মধ্যে। গত বুধবার দৈনিক আক্রান্ত ৫ হাজার পেরিয়েছিল। শুক্রবার তা আরও বাড়ল। 

আরও পড়ুন: স্মার্ট ফোনে অরুচি! ‘আনস্মার্ট’ ফোনই হাতে পেতে চাইছেন তরুণরা, বলছে সমীক্ষা 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৫০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে, মাত্র এক দিনের মধ্যে সারা দেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও মৃত্যুর হার সেভাবে বৃদ্ধি পায়নি এটাই যা স্বস্তি। তবে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজারের ওপরেই আছে বলে জানা গিয়েছে। কোভিড পরিস্থিতি যাতে আবার আগের মতো না হয় তার জন্য সপ্তাহ খানেক আগেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকে একাধিক নির্দেশিকাও পাঠানো হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। 


রাজ্যভিত্তিক দেশের পরিসংখ্যান বলছে, কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে আছে দিল্লি। তবে দিল্লির সংক্রমণের থেকে মহারাষ্ট্রের সংক্রমণ অনেকটাই বেশি। এদিকে কোভিড টিকা দেওয়ার কাজও পুরোদমে চলছে। এতদিনে ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে বলে খবর।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন