কলকাতা: রিষড়ায় রাম মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে, মিছিলে পরিকল্পনামাফিক হামলা হয়েছে, তাদের নেতা, বিধায়করা আক্রান্ত হয়েছেন। এই হামলার ঘটনার পর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির এক বিধায়ক। তাকে দেখতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে শ্লেষ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে জানা গিয়েছে, এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে। এই ঘটনাক্রম নিয়ে এখন সরগরম গোটা বঙ্গ।
জানা গিয়েছে, সোমবার সুকান্ত মজুমদারকে রিষড়ায় যেতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। কিন্তু সুকান্তর অভিযোগ, তাঁকে ইচ্ছা করেই বাধা দেওয়া হয়েছে। এই বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে রিষড়ার রাস্তাতেই বসে পড়েন দলের কর্মী, সমর্থকরা। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগোতে চায় তারা। এতেই পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে।
ওদিকে, নিজেদের বিধায়ককে হাসপাতালে দেখতে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যের অবস্থা এখন বাংলাদেশ, পাকিস্তানের থেকেই খারাপ। যদি মানুষ এই অমানবিক সরকারকে উৎখাত না করে তাহলে এই পরিস্থিতি থাকবে, বাংলার হাল আরও খারাপ হবে। উল্লেখ্য, রবিবার সন্ধেবেলা রিষড়ার ৫ নং ওয়ার্ড এলাকায় রামনবমীর মিছিল চলাকালীন হামলা চলে বলে অভিযোগ। ইটবৃষ্টি, কাচের বোতল ছোঁড়া হয় মিছিলকারীদের উদ্দেশে।
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন