বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভার ওপর ক্ষুব্ধ হাইকোর্ট, কড়া নির্দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভার ওপর ক্ষুব্ধ হাইকোর্ট, কড়া নির্দেশ

 


কলকাতা: এলাকায় বেআইনি নির্মাণ ইস্যুতে বিধাননগর পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন যে তিনি বিধাননগর পুরসভার কাজে যথেষ্ট অসন্তুষ্ট। তাঁর কথায়, বেআইনি নির্মাণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। 

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন শুভেন্দু, এই দাবি কি মেনে নেবে রাজ্য?

হাইকোর্টের বক্তব্য, এলাকায় বেআইনি নির্মাণ হয়ে চলেছে, আর বিধাননগর পুরসভা চোখ বন্ধ করে আছে। আগামী ৩০ দিনের মধ্যে বিধাননগর পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এর জন্য পুরসভার ইন্সপেক্টরদের দিয়ে একটি কমিটি গঠন করতে হবে বলেও জানিয়েছে আদালত। এই কমিটিই এলাকার বেআইনি নির্মাণগুলি চিহ্নিত করবে। এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট আরও জানিয়েছে, কমিটির মূল কাজই হবে বিধাননগর পৌরসভায় আর কোনও বেআইনি নির্মাণ যাতে না হয় সেটা নিশ্চিত করা। আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি এবং সেদিন এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। 


এদিন মামলকারীদের পক্ষে আদালতে জানানো হয়, এই পুরসভা এলাকায় ৩৯ টি প্লটে ৩৩৩ টি নির্মাণ হয়েছে। যার মধ্যে ২০ টি সিঙ্গল স্টোরেড বিল্ডিং। এই তথ্য জানার পরেই বিধাননগর পুরসভার ওপর আরও বেশি ক্ষুব্ধ হয় কলকাতা হাইকোর্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন