বিজেপির উস্কানিতে নির্দল হয়ে যাবেন না, টিকিট নিয়ে কর্মীদের আশ্বাস-বার্তা মমতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

বিজেপির উস্কানিতে নির্দল হয়ে যাবেন না, টিকিট নিয়ে কর্মীদের আশ্বাস-বার্তা মমতার

 



দিঘা: চলতি মাসেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। সেই অর্থে বলা যায় এখন রাজনৈতিক দলগুলির শেষ লগ্নের প্রস্তুতি চলছে প্রচারের। এই অবস্থায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিঘায় জনসভাও করেছেন। সেই সভা থেকেই আজ তিনি দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ একটি বার্তা দিলেন। সেই বার্তার মধ্য দিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলের নেতাদের আচরণ নিয়ে সতর্ক করলেন। 


এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে বিদ্ধ হয় তৃণমূল কংগ্রেস। যে কোনও জেলা হোক না কেন, এই অভিযোগ ঘাসফুল শিবিরের দিকে আসবেই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কোন্দল নিয়ে সতর্কবার্তা দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের দিঘার সভা থেকে তাঁর বার্তা, দলের টিকিট না পেলে কেউ যেন বিজেপির কথা শুনে নির্দল না হয়ে যায়। মমতার কথায়, দলের টিকিট একজনকেই দেওয়া যায়। তাই কেউ যদি টিকিট না পান তাহলে যেন ক্ষোভ দেখিয়ে নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে না দাঁড়ান। দল কিন্তু সবার জন্য কোনও না কোনও ব্যবস্থা করবে। 


আসলে পুরো বিষয়টি নিয়েই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি দাবি করেছেন যে, রাজ্যে উস্কানি দিচ্ছে তারা, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই পঞ্চায়েত ভোটের আগে টিকিট নিয়ে যদি ক্ষোভ তৈরি হয় তাহলে বিজেপি যে ফায়দা নিতে চাইবে তা ভালোই বোঝেন মমতা। সেই কারণেই তাঁর স্পষ্ট আশ্বাস, যারা টিকিট পাবেন না তাদের অন্য ভাবে অ্যাকোমোডেট করা হবে, এটা দলের দায়িত্ব, দল বুঝে নেবে। কিন্তু বিজেপির উস্কানিতে কেউ যেন কোনও পদক্ষেপ না নেয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন