রামনবমীর মিছিল পাঁচ দিন কেন? প্রশ্ন তুলে হনুমান জয়ন্তী নিয়ে সতর্কতা মমতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

রামনবমীর মিছিল পাঁচ দিন কেন? প্রশ্ন তুলে হনুমান জয়ন্তী নিয়ে সতর্কতা মমতার


কলকাতা: রামনবমীর দিন হিংসার ঘটেছে রাজ্যে। বিরোধী শিবির আঙুল তুলেছে শাসক দল তৃণমূলের দিকেই। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে তাই স্বাভাবিকভাবেই উত্তপ্ত রাজ্য। এদিকে আবার বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। তার আগে অশান্তি নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে ওই দিন যাতে কোনও রকম অশান্তির পরিবেশ তৈরি না হয় তার জন্য আগাম সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কোথাও তিনি কোনও ভাবেই উত্তপ্ত পরিবেশ চান না। 

আরও পড়ুন: বিশ্বমঞ্চে ফের নজির গড়লেন মোদী

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সোমবার প্রশাসনিক সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা মঞ্চ থেকেই হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক করলেন তিনি। গেরুয়া শিবিরের রামনবমী কর্মসূচি ঘিরে রাজ্যের কয়েকটি জায়গায় উত্তাপ ছড়িয়েছিল। আগামী বৃহস্পতিবার যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তার জন্য আগামী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। প্রশাসনকে আগাম সতর্কতা তো দিয়েইছেন, সাধারণ মানুষকেও সচেতন থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এদিন বিজেপির রামনবমীর কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনও অভিযোগ করেন যে, বিজেপি অনুমতি ছাড়া মিছিল করেছে। 



এদিন মমতা প্রশ্ন করেন, রামনবমী একদিনের। কিন্তু তার মিছিল ৫ দিন ধরে কেন হবে?  তবে তাঁর কথায়, মিছিল করলে কোনও আপত্তি নেই কিন্তু বন্দুক নিয়ে মিছিল চলবে না। পাশাপাশি তিনি আরও বলেন, অনেক রাস্তা থাকা সত্ত্বেও সংখ্যালঘু এলাকায় মিছিল নিয়ে চলে যাচ্ছে। বন্দুক নিয়ে নাচও হচ্ছে। এই প্রেক্ষিতেই তাঁর বার্তা, ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আনন্দ সকলে করবে। এক্ষেত্রে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি মন্তব্য করেন, ৬ তারিখের জন্য হিন্দুদের দায়িত্ব দিচ্ছেন তিনি। যাতে তারা মুসলিম ভাইবোনেদের কোনও অশান্তি থেকে রক্ষা করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন