এটাই কি মাহির শেষ IPL? অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন ধোনি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

এটাই কি মাহির শেষ IPL? অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন ধোনি



 নয়াদিল্লি: চলতি মরশুমেই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? অনেকেই তেমনটা ধরে নিয়েছিলেন৷ অনেকের কাছেই এটা ধোনির ‘ফেয়ারওয়েল’ আইপিএল৷ যদিও মাহির আইপিএল থেকে অবসর নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে৷ এমতাবস্থায় অবসর নিয়ে মুখ খুললেন ক্যাপ্টেন কুল৷ 

সম্প্রতি একটি অনুষ্ঠানে অবসর সংক্রান্ত প্রশ্নের জবাবে হাসতে-হাসতে জবাব দেন ধোনি৷ চেন্নাই সুপারকিংস-এর অধিনায়ক বলেন, ‘‘ওই সিদ্ধান্তটা (অবসরের বিষয়ে সিদ্ধান্ত) নেওয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে। এখন আমাদের অনেক ম্যাচ বাকি আছে। আমি যদি কিছু বলি, তাহলে কোচ (পাশেই চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বসেছিলেন, তাঁকে দেখিয়েই) খুব চাপে পড়ে যাবেন। আমি ওর উপর চাপ তৈরি করতে চাই না।’  

এবার আইপিএলে বারবার পুরনো ধোনির ঝলক মিলেছে৷ 'ধোনি রিভিউ সিস্টেম' (ডিআরএস) থেকে ডেথ ওভারে 'মাহি মার রাহা হ্যা', কিংবা সঠিক সময়ে স্পিনারদের বোলিং করতে এনে ম্যাচের ভোল পালটে দেওয়া- ধোনিভক্তরা নস্ট্যালজিয়ার মধ্যে রয়েছেন। তবে মাঠে ধোনির দৌড় দেখে অনেকেই উদ্বিগ্ন৷ কোথায় মাহির সেই বিদ্যুৎগতি৷ অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনও এই নিয়ে টিন্তা প্রকাশ করেছেন। পরে অবশ্য জানা যায়, ধোনির হাঁটুতে সামান্য চোট রয়েছে৷ সেই চোট নিয়েই চার ম্যাচে ৫৮ রান করেছেন ধোনি৷ স্ট্রাইক রেট ২১৪.৮১। আপাতত লিগ তালিকায় ষষ্ঠ স্থানে আছেন ধোনির চেন্নাই। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে ধোনিবাহিনী৷ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন