IPL দেখতে দেখতে এবার স্টেডিয়ামে বসেই খাওয়া যাবে বিয়ার! নয়া পদক্ষেপ সরকারের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

IPL দেখতে দেখতে এবার স্টেডিয়ামে বসেই খাওয়া যাবে বিয়ার! নয়া পদক্ষেপ সরকারের



চেন্নাই: এবার থেকে স্টেডিয়ামে বসেই করা যাবে মদ্যপান৷ শুধু স্টেডিয়াম নয়, বিয়ে বাড়িতেও করা যাবে মদ পরিবেশন৷ এর জন্য আইন সংশোধন করেছে তামিলনাড়ু সরকার৷ তবে এর জন্য আয়োজকদের বিশেষ অনুমোদন নিতে হবে৷ সেই আবহেই জোর জল্পনা, তবে কি এবার বিয়ারের গ্লাস হাতেই নেওয়া যাবে আইপিএল-এর মজা? বিয়ারে চুমুক দিয়েই এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দেখা যাবে ২২ গজের যুদ্ধ৷ কিংবা চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিয়ারের গ্লাস হাতে নেওয়া যাবে আইএসএল এর মজা৷ 

সম্প্রতি দক্ষিণী এই রাজ্যে ডিএমকে সরকার 'তামিলনাড়ু লিকার (লাইসেন্স অ্যান্ড পার্মিট) রুলস, ১৯৮১'-তে বদল এনেছে। যার প্রেক্ষিতেই এই সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ প্রসঙ্গত, বিগ ব্যাশ লিগ বা লর্ডসের মাঠে টেস্ট ম্যাচ দেখতে দেখতে ক্রিকেটপ্রেমীরা সুরা পান করতে পারেন৷ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের মতো ফুটবল প্রতিযোগিতাতেও গ্যালারিতে বসে খেলা দেখেত দেখতে মদ্যপান করা যায়। তবে ভারতে সেই নিয়ম এতদিন ছিল না। তবে এবার থেকে তামিলনাড়ুতে খেলা দেখতে দেখতে স্টেডিয়ামেই সুরা পান করতে পারবেন ক্রিড়াপ্রেমীরা৷ যদিও তামিলনাড়ু সরকারের এই আইনে বিতর্ক দানা বেঁধেছে৷ 

সরকারের এই পদক্ষেপে খড়্গহস্ত বিরোধীরা। এইআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই পালানিস্বামী বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনসাধারণ বিরোধী। এতে অপরাধের মাত্রা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে, পিএমকে নেতা কে বালু এই আইনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই আইনের বিরোধিতা করে সোচ্চার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই৷ তাঁর অভিযোগ, ফি বছর রাজ্যে মদের বিক্রির পরিমাণ বাড়াতে নতুন নতুন নীতি গ্রহণ করছে ডিএমকে সরকার। কিন্তু, ভোটের আগে তাঁদের প্রতিশ্রুতি ছিল, রাজ্যে মদ বিক্রি কমাতে পদক্ষেপ করা হবে৷ 

বিতর্ক মাথাচাড়া দিতেই তামিলনাড়ুর আবগারি মন্ত্রী জানান, বিয়ে বাড়িতে মদ পরিবেশনের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে না। তবে আইপিএল-এর মতো প্রতিযোগিতার ক্ষেত্রে মাঠে মদ পরিবেশন করা যেতেই পারে৷ কোনও পার্টির ব্যাঙ্কোয়েটে মদ পরিবেশনের অনুমতি দেবে না সরকার৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন