আবার জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা, সভা মঞ্চের অদূরে বিস্ফোরণ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আবার জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা, সভা মঞ্চের অদূরে বিস্ফোরণ

 


টোকিও: ২০২২ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলা হয়। সভা মঞ্চে বক্তৃতা করার সময় তাঁকে গুলি করে আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার বেশ কয়েক মাস পর আবার প্রায় একই ঘটনা। এবারও হামলার শিকার হলেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। তবে এবার গুলি নয়, তাঁর সভাস্থল থেকে কিছু দূরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন: দৃষ্টিশক্তির সমস্যা, জিভ অসাড়! পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিরাট গুঞ্জন

জানা গিয়েছে, ওয়াকায়ামায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। সেই সময়েই মঞ্চের অদূরে বিস্ফোরণ ঘটে। যদিও তিনি অক্ষত রয়েছেন বলে জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। বোমা ফাটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জাপান পুলিশ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানোর ভাবনা করছে সরকার। 

গত বছর জুলাই মাসের এক সকালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। ঘটনার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে নারা শহরে নির্বাচনের জন্য ভাষণ দিচ্ছিলেন। জাপানের প্রাক্তন নৌবাহিনীর এক কর্মী আবেকে গুলি করেন বলে জানা গিয়েছিল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন