'নোংরা জামা' পরা মেয়েরা শূর্পণখার মতো! মন্তব্য করে ফের বিতর্কে কৈলাস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

'নোংরা জামা' পরা মেয়েরা শূর্পণখার মতো! মন্তব্য করে ফের বিতর্কে কৈলাস

 


নয়াদিল্লি: রাজনৈতিকভাবে এখন তিনি আর আগের মতো সক্রিয় নন। ২১-র বাংলা বিধানসভা নির্বাচনের পর তাঁকে এই রাজ্যেও আর দেখা যায়নি। কিন্তু সেই সময় যে কারণে মূলত তিনি সংবাদ শিরোনামে থাকতেন, এখনও রইলেন। আবার বিরূপ মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন বিজেপির শীর্ষনেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর নিশানায় রয়েছে মহিলাদের একাংশ যারা 'নোংরা জামা' পরেন। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

মহিলাদের পোশাক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়, মেয়েরা নোংরা জামা পরলে দেখতে শূর্পণখার মতো লাগে! তাঁর এই মন্তব্য নিয়েই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তিনি সমগ্র মহিলাদের অপমান করেছেন। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে মহিলাদের পোশাক নিয়ে এমন মন্তব্য করেছেন বিজেপি নেতা। স্বাভাবিকভাবেই এই মন্তব্যের বিষয় প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রচুর লেখালেখি চলছে। 


তবে শুধু পোশাক নিয়ে নয়, কিছু ক্ষেত্রে চড়-থাপ্পড় মারার কথাও বলেছেন কৈলাস। এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে প্রায়ই দেখেন যুবক-যুবতীরা মত্ত অবস্থায় রয়েছে। তখন তাঁর মনে হয় তাঁদের ভদ্রতা শিখিয়ে পাঁচ-সাতটা কষিয়ে থাপ্পড় মারেন। মেয়েরা এত নোংরা জামাকাপড় পরে যে বলার কথা নয়। দেশে মহিলাদের দেবীর চোখে দেখা হয়, কিন্তু ওদের শূর্পণখার মতো লাগে। কৈলাসের এই মন্তব্য নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। (ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ওয়েব ডট ব্লগস্পট ডট কম)। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন