কলকাতায় 'পাঠান', ফের ইডেনের KKR ম্যাচে উপস্থিত শাহরুখ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

কলকাতায় 'পাঠান', ফের ইডেনের KKR ম্যাচে উপস্থিত শাহরুখ

 



কলকাতা: দীর্ঘ সময় হোম গ্রাউন্ডে খেলা হয়নি আইপিএল দলগুলির। কলকাতা নাইট রাইডার্সও খেলেনি ইডেনে। ২০২৩ আইপিএল সেই সুযোগ আবার এনে দিয়েছে। ফের একবার ঘরের মাঠে নামতে পারছে দলগুলি। আর আজকের কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে দর্শন পাওয়া গেল 'পাঠান'-এর। কলকাতায় খেলা দেখতে এলেন শাহরুখ খান। 

আরও পড়ুন: বিধ্বংসী আগুন বজবজ লাইনের এক স্টেশনে, ১০ টি দোকান ক্ষতিগ্রস্ত

প্রায় সারা দিন ধরেই জল্পনা ছিল যে বলিউড বাদশা নিজের দলের খেলা দেখতে কলকাতায় আসবেন কিনা। দুপুর পর্যন্ত ধরেই নেওয়া হয়েছিল যে তিনি আসছেন না। কিন্তু বিকেল নাগাদ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে মেয়ে সুহানা খান এবং মেয়ের বান্ধবী শানয়া কপূরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তখনই সকলে আন্দাজ করেন যে 'বাদশা' আসছেন কেকেআরের খেলা দেখতেই।অবশেষে ক্রিকেটের নন্দনকাননে দেখা মিলল তাঁর। 'পাঠান' ছবির ম্যামথ সাফল্যের পর এই প্রথম কলকাতায় এলেন শাহরুখ খান। 



তবে দলের শুরুটা ভালো দেখতে পেলেন না তিনি। প্রথমেই টস হেরে কিছুটা চাপে ছিল নাইটরা। তারপর ব্যাট করতে নেমে অল্প রানেই ৩ উইকেট হারিয়েছে তারা। আপাতত (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) কেকেআরের স্কোর ১০ ওভারে ৭৯/৩। কোহলিদের বিরুদ্ধে লড়ছেন কলকাতার আফগান ব্যাটার, গুরবাজ। ইতিমধ্যেই অর্ধশতরান করেছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন