অসহনীয় গরম, সঙ্গে 'লূ', আজই ৪১ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

অসহনীয় গরম, সঙ্গে 'লূ', আজই ৪১ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা

 


কলকাতা: বৈশাখের আগেই বঙ্গ ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। গত দু'দিনে একাধিক জায়গায় তাপমাত্রার পারদ পার করেছে এই উত্তাপ। জেলা ছাড়াও কলকাতা, সল্টলেকে উষ্ণতার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল গতকালই। আজ কলকাতায় ৪১ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার সঙ্গে তাপপ্রবাহ তো চলছেই। সব মিলিয়ে অসহনীয় গরমে কার্যত কাবু শহর তথা রাজ্যবাসী। 

আরও পড়ুন: ছ’ মাসেই মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! রাজ্যে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষামন্ত্রকের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে এবং পাল্লা দিয়ে প্রতিদিন তাপমাত্রা বাড়তে পারে। এই সময়ের মধ্যে কোথাও কোথাও পারদ ৪২ ছাড়িয়ে ৪৩ ডিগ্রি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি, সল্টলেকে ছিল ৪১.১। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল দুই জায়গাতেই। শুক্রবার শুধুমাত্র কলকাতাতেই ৪১ ডিগ্রি হয়ে যেতে পারে। এর সঙ্গে নাগাড়ে তাপপ্রবাহ চলছে বাইরে। তাই সকাল ১১টা থেকে অন্তত বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শই দেওয়া হচ্ছে। 

ইতিমধ্যেই একাধিক পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। স্পষ্ট জানান হয়েছে, এই সময়ে বেশি করে জল খেতে, বাইরে বেরোলে হালকা জামাকাপড় পরতে। এছাড়া শিশু এবং বয়স্কদের বিশেষ খেয়াল রাখতেও বলা হয়েছে। পাশাপাশি বেশি পরিমাণে চা, গরম পানীয় খেতে নিষেধ করা হয়েছে, মদ্যপান থেকেও বিরত থাকার অনুরোধ করা হয়েছে। রোদে বেরোলে ছাতা, সানগ্লাস, মুখে কাপড় জড়ানোর পরামর্শও দিয়েছে নবান্ন। বেশিরভাগ সময়ে রোদে থাকার ব্যাপার হলে ঘন ঘন ছায়ায় আশ্রয় নেওয়া প্রয়োজন বলেও জানান হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন