নির্দেশ মতোই কাজ পুলিশের, কুন্তলের অভিযোগপত্র জমা পড়ল হাইকোর্টে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

নির্দেশ মতোই কাজ পুলিশের, কুন্তলের অভিযোগপত্র জমা পড়ল হাইকোর্টে

 


কলকাতা: ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে অভিযোগ করে হেস্টিংস থানায় সেই অভিযোগপত্র পাঠিয়েছিলেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে বড় নির্দেশ দেন। অতিচালাকি বরদাস্ত হবে না মন্তব্য করে তাঁর নির্দেশ ছিল, দুপুরের মধ্যেই হেস্টিংস থানায় কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে তা আদালতে পেশ করতে হবে এবং তা করবেন খোদ পুলিশ কমিশনার। সেই নির্দেশ মোতাবেক পুলিশ কুন্তল ঘোষের দেওয়া চিঠি আদালতে পেশ করেছে। 

আরও পড়ুন: প্রভাবশালীর নাম বলবেন? ‘ওর কাছেই নতুন নাম শুনুন না!’ কার কথা বললেন তাপস?

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের লেখা সেই চিঠি খুঁটিয়ে পড়েন। কিন্ত আদালতে যে চিঠির কপি জমা দেওয়া হয়েছে, তা অস্পষ্ট। মূল চিঠি কোথায় সেটা রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। সরকারি আইনজীবী জানান, প্রেসিডেন্সি জেল সুপার ই-মেল করেছিলেন হেস্টিংস থানায়। তার প্রিন্ট আউট আদালতে জমা দেওয়া হয়েছে। এদিকে কুন্তল ঘোষের মামলায় কলকাতা হাইকোর্টের রেজিষ্টার জেনারেলকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আলিপুর সিবিআই আদালতে যে চিঠিটা দিয়েছিল সেটা রেজিষ্টার জেনারেল জানেন কিনা তা জানতেই তলব।

ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপই করতে পারবে না পুলিশ এবং নিম্ন আদালত। আসলে দলের নেতাদের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেও জোর করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন