আচমকা ছিঁড়ে পড়ল লিফট, নীচে চাপা পড়ে বহুতলে মৃত্যু ব্যক্তির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আচমকা ছিঁড়ে পড়ল লিফট, নীচে চাপা পড়ে বহুতলে মৃত্যু ব্যক্তির

 


কলকাতা: বুধবার সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে শহরের বুকে। এক বহুতলে লিফট ছিঁড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই বহুতলের লিফটে মেরামতির কাজ চলছিল। সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ব্যক্তির মাথার ওপর আচমকা ছিঁড়ে পড়ে লিফট, তাতে নীচে চাপা পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে লিফটের নীচে দেহ আটকা পড়ে যাওয়ায় তা উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। 

আরও পড়ুন: ছ’ মাসেই মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! রাজ্যে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষামন্ত্রকের

ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের এক বহুতলে। এদিন সকাল থেকে ওই বিল্ডিংয়ে লিফট মেরামতির কাজ চলছিল। জানা গিয়েছে, মেরামতির কাজ চলাকালীন হঠাৎ ওই লিফট ওপরের দিকে উঠে যায়। কেন এমন ঘটল তা দেখতে লিফটের প্যাসেজে মুখ বাড়িয়েছিলেন ওই বহুতলের লিফট অপারেটর। তার তত্ত্বাবধানেই মেরামতির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিফট অপারেটর যখন উঁকি মেরে দেখছিলেন ঠিক সেই সময়ই আচমকা লিফট নীচে নামতে শুরু করে। কিছু বোঝার আগেই ব্যক্তির গলা কেটে যায় লিফটে এবং লিফট সমেত তিনি নীচে এসে চাপা পড়েন। ঘটনার আকস্মিকতা এতটাই ছিল যে লিফট অপারেটর মুখ সরিয়ে আনার সময়ই পাননি। 

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আব্দুল রহিম। তিনি একবালপুরের বাসিন্দা। আপাতত ঘটনাস্থলে রয়েছে হেস্টিংস থানার পুলিশ এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। লিফট সরিয়ে মৃত ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চলছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন