দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পত্তির পরিমাণ কত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পত্তির পরিমাণ কত

 


কলকাতা: তাঁর দল এবং সরকার নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগে বিদ্ধ। বিরোধীরা তাঁকেও বিভিন্ন ইস্যুতে অভিযুক্ত করতে পিছপা হয় না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দেশের মধ্যে সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী। বিরোধী রাজনৈতিক দলের কেউই এই বিষয়টি মানতে না চাইলেও এমনই দাবি করে রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা এডিআর। জানান হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছু বেশি। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

ভুলে গেলে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে সাতবারের সাংসদ, কেন্দ্রের একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলেছেন আবার রাজ্যের ৩ বারের মুখ্যমন্ত্রীও। কিন্তু মমতা বহুবার দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না, সাংসদ হিসাবে পেনশনও নেন না। শুধু তাঁর লেখা বই এবং আঁকা ছবি থেকে যা টাকা আসে তাই দিয়েই তিনি চালান। এই বিষয়টিকেই কার্যত স্বীকৃতি দিচ্ছে এডিআর-এর রিপোর্ট। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। ব্যতিক্রমী শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এতদিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ করেও বিরোধীরা কোনও প্রমাণ দেখাতে পারেননি। তাই এত দুর্নীতির অভিযোগের মধ্যে এই ইস্যু তৃণমূল কংগ্রেস দলকে যে স্বস্তি দেবে তা অস্বীকার করা যায় না।

এডিআর রিপোর্ট বলছে, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে ধনীতম হলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। এরপর আছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা। সর্বহারার দল সিপিএমের একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোটিপতি। যদিও তাঁর সম্পত্তির পরিমাণ বাকিদের তুলনায় কম হওয়ায় তিনি দরিদ্রদের তালিকাতেই পড়ছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার সামান্য বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন