অধিকাংশ মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, দাবি রিপোর্টে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

অধিকাংশ মুখ্যমন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রীর চেয়ে বেশি, দাবি রিপোর্টে

 


নয়াদিল্লি: 'অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস' বা এডিআর সম্প্রতি দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে দাবি করা হয়েছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। ব্যতিক্রমী শুধু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই সংস্থা সকলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি নয়া রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর থেকে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা বেশি শিক্ষিত। এমনকি এও জানান হয়েছে, তারা অনেকে যদি মুখ্যমন্ত্রী নাও বা হতেন তাহলেও অন্য পেশায় কাজ করার যোগ্যতা তাঁদের আছে। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

এডিআর রিপোর্ট বলছে, ভারতের ৩০ রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে ৩০ শতাংশ পোস্ট গ্র্যাজুয়েট, ৩৭ শতাংশ মুখ্যমন্ত্রী গ্র্যাজুয়েট। এছাড়া ১৪ শতাংশ মুখ্যমন্ত্রীর স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি পেশাদার ডিগ্রিও আছে। মাত্র ১০ শতাংশ মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণি পাশ করেছেন, তারপর আর পড়েননি। মুখ্যমন্ত্রীদের মধ্যে সবথেকে শিক্ষিতদের তালিকায় ওপরের দিকে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আইআইটি থেকে পড়াশোনা করেছেন। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দর্শনশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নাতকোত্তরের পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে। 

তবে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে প্রশাসন চালানোর ক্ষমতা বা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার ক্ষমতা যাচাই করা যায় না। আর এটা হওয়াও উচিত নয়। শিক্ষাগত যোগ্যতা রাজনীতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়েও তারা প্রশ্ন তুলছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন