তাপপ্রবাহের আশঙ্কা! গরম থেকে বাঁচতে কী করণীয়, জানাল নবান্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

তাপপ্রবাহের আশঙ্কা! গরম থেকে বাঁচতে কী করণীয়, জানাল নবান্ন

 


কলকাতা: বৈশাখ আসতে এখনও বাকি, কিন্তু তার আগে কার্যত ফুটছে বাংলা। তাপমাত্রার পারদ ৩৭-৩৮ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। কিছুদিনের মধ্যে তা ৪০ ছুঁয়ে ফেলবে বলেই আশঙ্কা। এরই মাঝে আবার তাপপ্রবাহের আভাস মিলেছে। সুতরাং পরিস্থিতি যে একেবারেই ইতিবাচক নয় তা পরিষ্কার। এই অবস্থায় দাঁড়িয়ে নবান্ন থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা আছে গরম থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়। সাধারণ মানুষকে সেই পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন: ছ’ মাসেই মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! রাজ্যে মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষামন্ত্রকের

সরকারের তরফে জানান হয়েছে, যাদের তেমন কোনও বিশেষ প্রয়োজন নেই, তারা যেন সকালের পর আর বাড়ির বাইরে না বেরোন। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের প্রতি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রচুর মানুষকে কাজে বেরোতেই হয়, তাই যারা বেরচ্ছেন তাদের বার বার জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, হালকা জামাকাপড় পরার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া সানস্ট্রোকের সম্ভাবনা এড়াতে সরাসরি রোদ এড়িয়ে যেতেও বলা হয়েছে। পাশাপাশি রোদে বের হলে সানগ্লাস, সান্সক্রিম ব্যবহার করার বার্তা দেওয়া হয়েছে, ছাতা তো আবশ্যিক। কাজের জন্য রাস্তায় থাকতে হলে কিছু সময় অন্তর অন্তর ছায়ায় যাওয়ার পরামর্শও মিলছে। 

এই সময়ে আবার অনেক কিছু না করাই ভালো। নবান্ন যেমন বলছে, প্রবল গরমের মধ্যে চা কিংবা কফির মতো পানীয় যথাসম্ভব এড়িয়ে চললে ভালো। এমনকি মদ্যপান থেকেও বিরত থাকার পরামর্শ মিলেছে। রোদে দাঁড়িয়ে থাকা গাড়িতে বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তি, পোষ্য এবং শিশুদের রেখে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত যা পরিস্থিতি তাতে গরম যে আরও বাড়বে তা স্পষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন