দৃষ্টিশক্তির সমস্যা, জিভ অসাড়! পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিরাট গুঞ্জন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

দৃষ্টিশক্তির সমস্যা, জিভ অসাড়! পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিরাট গুঞ্জন




মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু সময় ধরেই নানা আলোচনা চলছে। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে এতদিনে যেখানে দাবি করা হয়েছে যে তিনি ক্যানসারে আক্রান্ত, আবার তাঁর পার্কিনসনসের মতো অসুখও আছে। এবার আরও একটি রিপোর্ট সামনে এসেছে যা আরও ভয়ঙ্কর কিছু তথ্য দিচ্ছে। এবার জানা গেল, চোখে নাকি ঠিক মতো দেখতেই পাচ্ছেন না তিনি। একই সঙ্গে তাঁর জিভ দিনদিন অসাড় হয়ে যাচ্ছে। কী এমন হল পুতিনের, স্পষ্টত কিছুই বোঝা যাচ্ছে না। 

আরও পড়ুন: বঙ্গের কোভিড চিত্র বদলাচ্ছে, চিন্তার কারণ নেই বলে আশ্বাস নবান্নের

হালে এমন কোনও রোগ নেই যার সঙ্গে ভ্লাদিমির পুতিনের নাম জড়ায়নি। কেউ কেউ দাবি করেছে তাঁর ডিমেনশিয়ার মতো নার্ভের অসুখেও আছে। ক্রমেই তাঁর শারীরিক অস্থিরতা বাড়ছে এমনও দাবি করা হয় মাঝে। এই পরিস্থিতিতে ফের তাঁর শারীরিক সমস্যা সংক্রান্ত নয়া রিপোর্ট পেশ করল রাশিয়ার এক সংবাদমাধ্যম। তাতে উল্লেখ করা হয়েছে, পুতিনের মাথায় যন্ত্রণা, দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। সেই সঙ্গে তাঁর জিভেও অসাড়তা দেখা যাচ্ছে। এই কারণে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুতিনকে। তবে যা যা রিপোর্ট সামনে আসছে তা আদতে কতটা সত্যি তা নিয়েও সন্দেহ আছে বৈকি। 



গত বছর ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে লিপ্ত হওয়ার পর থেকেই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সেই সময় কিছু ছবি বা ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুতিন হাত ঠিক ভাবে নাড়াতে পারছেন না, আবার ভীষণ গরম জামাও পড়ে আছেন যেখানে এত ঠান্ডা নেই। স্বাভাবিকভাবেই সেই নিয়ে চর্চা শুরু হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন