করুণ পরিস্থিতির শিকার, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে খুন করে আত্মঘাতী প্রৌঢ় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

করুণ পরিস্থিতির শিকার, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে খুন করে আত্মঘাতী প্রৌঢ়

 


কলকাতা: নিজে চোখে ভালো দেখতে পান না, এদিকে স্ত্রী আক্রান্ত মারণ ক্যানসার রোগে। আবার দীর্ঘ দিন ধরে চলছে আর্থিক অনটন। এই পরিস্থিতিতে আর কোনও রাস্তা হয়তো নিজের সামনে পাচ্ছিলেন না প্রৌঢ়। তাই চরম সিদ্ধান্ত নিতেই হল তাকে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন তিনি। এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে শহরের বুকে। শনিবার সকালে যাদবপুর এলাকার তাদের বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার হয়েছে। 

আরও পড়ুন: মিছিল থেকে লাগাতার উস্কানি! রিষড়াকাণ্ড নিয়ে রিপোর্ট দিল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এই দম্পতি আদতে বিহারের বাসিন্দা ছিলেন। তবে বিগত কয়েক বছর কলকাতায় থাকতেন। প্রৌঢ় পেশায় গাড়িচালক ছিলেন। কিন্তু চোখের সমস্যার জন্য ৭ মাস আগে তার কাজ চলে যায়। শেষ কয়েক মাস কোনও আয় ছিল না তার। এদিকে স্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ায় সব সঞ্চিত অর্থ তার চিকিৎসায় চলে গিয়েছিল। সংসারের খরচ চালাতে পারছিলেন না তিনি। সব মিলিয়ে স্ত্রীর সঙ্গে রোজ অশান্তিও হত তার। শেষে আর কোনও উপায় না দেখে গামছা দিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি, তারপর ওই একই গামছা ব্যবহার করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। 



এও জানা গিয়েছে, প্রথমে নিজের হাতেই স্ত্রীর শ্বাসরোধ করেন তিনি। তারপর মৃত্যু নিশ্চিত করতে গামছা ব্যবহার করেন। পুলিশ তাদের টিনের ছাউনি দেওয়া ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। যাতে লেখা, তাদের মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। স্বাভাবিকভাবেই বলা যায়, এই ঘটনা যথেষ্ট হৃদয়বিদারক।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন