কৃত্রিম হাতে লেখা শুরু রেণুর, ঘুমন্ত অবস্থায় হাতের কব্জি কেটে নিয়েছিলেন স্বামী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

কৃত্রিম হাতে লেখা শুরু রেণুর, ঘুমন্ত অবস্থায় হাতের কব্জি কেটে নিয়েছিলেন স্বামী

 


বর্ধমান: নার্সিং-এ চাকরি পেয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই চাকরি করতে দিতে রাজি ছিলেন না স্বামী। তাই নিজের কয়েকজন বন্ধু মিলে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে নেন। কথা হচ্ছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু খাতুনের। পারিবারিক হিংসার সেই ঘটনা আজও নাড়া দেয়। তবে খুশির খবর হল, এখন রেণু কৃত্রিম হাত পেয়ে লেখাও শুরু করে দিয়েছেন। শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁর কৃত্রিম হাত জোড়া হয়। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

কেতুগ্রামের নির্যাতিতা রেণু খাতুনকে কৃত্রিম হাত দেওয়ার কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের তহবিল থেকে সে জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই কাজের জন্য রাজ্য মহিলা কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুপারিশও করেছিল। অবশেষে কাজ সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত কৃত্রিম হাতে ভালো লিখতে পারছেন রেণু। তবে আরও প্রশিক্ষণ দরকার। ধীরে ধীরে তাও হয়ে যাবে বলে আশা। বিষয় হল, হাত কেটে নেওয়ার পর বাঁ হাত দিয়েই লেখা শুরু করেছিলেন রেণু। লিখতেও পারছিলেন ভালোই। এখন কৃত্রিম হাতেও লিখতে পেরে তিনি নিজেকে সব্যসাচী মনে করছেন। 


তাঁর হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ছ'জনের মধ্যে রেণুর স্বামী শের মহম্মদ এখন জেল হেফাজতে রয়েছেন। বাকিরা জামিনে মুক্ত। সে নিয়ে অবশ্য আলাদা একটা ভয় আছে রেণুর। কিন্তু তিনি ভীত হয়ে থাকতে চান না। যে চাকরি করতে না দেওয়ার জন্য এই কাণ্ড, বর্তমানে সেই বর্ধমানের সরকারি নার্সিং কলেজে কর্মরত রেণু, এটাই তো যুদ্ধ জয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন