৬ হাজার ছুঁইছুঁই সংক্রমণ, দেশের এই রাজ্যে ফের দাপাচ্ছে করোনা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

৬ হাজার ছুঁইছুঁই সংক্রমণ, দেশের এই রাজ্যে ফের দাপাচ্ছে করোনা

 


নয়াদিল্লি: চিন্তা চলে না গেলেও প্রায় তলানিতে ঠেকেছিল তা বলা যায়। কিন্তু শেষ কয়েক সপ্তাহে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড সংক্রমণের ভীতি। দেশে লাগাতার বৃদ্ধি পাচ্ছে দৈনিক আক্রান্ত। মাঝে পরপর ৬ হাজার ছাড়িয়েছে সংক্রমণ। সোমবার না টপকালেও ৬ হাজার ছুঁইছুঁই কোভিড কেস। এদিকে ফের একবার আগের মতোই আতঙ্ক বৃদ্ধি করছে মহারাষ্ট্র। সেখানে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আবার কি তাহলে আগের দিন ফিরে আসছে? শঙ্কা বাড়ছে বৈকি। 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা কি বাতিল হবে? উঠে গেল বিরাট প্রশ্ন

কেন্দ্রীয় তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৮৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশে। এখন ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ হাজার ১৯৯ জন। এই একই সময় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন। আগের দিনের থেকে যা ৪৫ শতাংশ বেশি! এদিকে গত ৫ দিন ধরে মুম্বইয়ে ২০০-র বেশি করোনা সংক্রমণ হচ্ছে। সোমবার শহরে আক্রান্ত হয়েছে ২১১ জন। আর এখানেই চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। কারণ বিগত বছরগুলিতে করোনা সংক্রমণে শীর্ষে থেকেই এসেছে এই রাজ্য। এদিকে তার সঙ্গে এইক্ষেত্রে পাল্লা দিচ্ছে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।


কিন্তু আচমকা সংক্রমণ বাড়ছে কেন? বিশেষজ্ঞদের ধারণা, করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন, জরুরী ভিত্তিতে হটস্পটগুলিকে চিহ্নিত করার। একই সঙ্গে হাসপাতালগুলি কতটা প্রস্তুত রয়েছে তাও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, মূলত যে সমস্ত জায়গা থেকে কোভিড ছড়াতে পারে সেই জায়গাগুলি চিহ্নিত করে আগে থেকে ব্যবস্থা নিতে হবে স্থানীয় প্রশাসনকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন