প্যানেলে নাম থাকায় RTI, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৯ বছর পর চাকরি পেলেন অম্বিকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

প্যানেলে নাম থাকায় RTI, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৯ বছর পর চাকরি পেলেন অম্বিকা

 


কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি ভূরি ভূরি অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি৷ গুচ্ছ মামলা ঝুলে রয়েছে কলকাতা হাই কোর্টে। ইতিমধ্যেই বেশ কিছু মামলার রায়ও বেরিয়ে গিয়েছে৷ বেশ কিছু ক্ষেত্রে অবৈধ প্রার্থীদের সরিয়ে চাকরি পেয়েছেন ‘বৈধ’রা৷ আরও একবার হাইকোর্টের হস্তক্ষেপে চাকরি পেতে চলেছেন এক যোগ্য প্রার্থী। 

২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১২ সালে পরীক্ষা হয়৷  ইন্টারভিউ হয় ২০১৪ সালে। ২০২১ সালে প্যানেল প্রকাশিত হয়। ওই প্যানেলে নাম না থাকায় আরটিআই করেন অম্বিকা দাস গঙ্গোপাধ্যায় নামে ওই চাকরি প্রার্থী৷ দেখা যায় প্যানেলের শেষের পরীক্ষার্থীর চাইতে দ্বিগুন নম্বর পেয়েছেন তিনি। এর পরেই আদালতের দ্বারস্থ হন৷ ২০২২ সালে ওই মামলা করেছিলেন তিনি। অবশেষে হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি পেতে চলেছেন অম্বিকা৷ 

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে তাঁর মামলা৷ শুনানির পর উচ্চ আদালত অম্বিকাকে যোগ্য বলে উল্লেখ করেন। উত্তর ২৪ পরগনার ডিপিএসসি-কে বিচারপতি নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ তাঁর নির্দেশ, অবিলম্বে অম্বিকাকে চাকরি দিতে হবে। অম্বিকা জানান, এতগুলো বছর আত্মবিশ্বাস নিয়ে অপেক্ষা করছিলেন তিনি৷ আদালতের এই নির্দেশ স্বাভাবিকভাবেই তাঁকে স্বস্তি দিয়েছে৷ 

এর আগে ববিতা সরকারের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছিল। অঙ্কিতা অধিকারীর থেকে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে মামলা করেন ববিতা৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঙ্কিতার জায়গায় শিক্ষিকা পদে চাকরি পান তিনি। আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়৷ এবার প্রাথমিকে হাই কোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন অম্বিকা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন