শুটিং সেটে ফাটল বোমা, গুরুতর আহত অভিনেতা সঞ্জয় দত্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

শুটিং সেটে ফাটল বোমা, গুরুতর আহত অভিনেতা সঞ্জয় দত্ত

 


মুম্বই: এক কন্নড় ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেই সময়েই আচমকা সেটে বোমা ফাটে। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি বলে খবর। জানা গিয়েছে, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিনেতা স্থিতিশীল আছেন, তবে যাবতীয় কাজ বন্ধ রাখা হয়েছে। 

আরও পড়ুন: বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো-অটোয় চেপে ঘুরছেন ড্রিম গার্ল! হেমা মালিনীর হলটা কী?

কন্নড় ছবি ‘কেডি’-র সেটে এমন দুর্ঘটনা ঘটেছে। এক গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হচ্ছিল বলে খবর। ঠিক সেই সময় আচমকাই ফেটে যায় বোমা। বিস্ফোরণের জেরেই গুরুতর আহত হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তাই জন্যই আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই জানিয়েছে ফিল্ম ইউনিট। 

সম্প্রতি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ কাজ করে যথেষ্ট সাড়া ফেলেছেন সঞ্জয় দত্ত। আর ‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন। কন্নড় ছবি ছাড়াও তামিল ইন্ডাস্ট্রিতেও পা রাখতে চলেছেন সঞ্জু বাবা ‘লিও’-র মাধ্যমে। দুই জায়গাতেই তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে বলেই জল্পনা। তবে সবথেকে বড় খবর হল, শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এও ক্যামিও রোল করার কথা তাঁর। সেজন্য নাকি শুটিংও শুরু করেছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন